শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে পুলিশ কর্মকর্তার বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে পুলিশ কর্মকর্তার বস্তাবন্দী লাশ উদ্ধার
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তার বস্তাবন্দী লাশ উদ্ধার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) এক মাস আগে নিখোঁজের পর গাজীপুরের কালীগঞ্জে জঙ্গল থেকে পুলিশের (ঢাকা) বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খানের (৪২) আগুনে পোড়া বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১০ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার রায়েরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিকেলে নিহত পুলিশ কর্মকর্তার পরনের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া।

ওসি জানান, স্থানীয়রা দুপুরে উপজেলার রায়েরদিয়া রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি আগুনে পোড়া অবস্থায় এবং চেহারা বিকৃত ছিল। এ জন্য প্রথমে বয়স ও পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে নিহত পুলিশ কর্মকর্তার পরনের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের লোকজন লাশের পরিচয় নিশ্চিত করেন।

ওসি আবুবকর আরও জানান, নিহত পুলিশ কর্মকর্তা ঢাকায় এসবি স্কুল অব ইনটেলিজেন্সে পরিদর্শক পদে দায়িত্বে ছিলেন। ঢাকার নাবাবগঞ্জের মো. আজাহার আলীর ছেলে তিনি। গত ৮ জুন সন্ধ্যার পর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিখোঁজ হন মামুন ইমরান খান। মামুন ২০০৫ সালে পুলিশে যোগ দেন বলে তিনি জানান।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুরসহ ঢাকার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)