শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুর সংখ্যালঘু পরিবারের উপর হামলা: বাড়ি জরব দখলের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুর সংখ্যালঘু পরিবারের উপর হামলা: বাড়ি জরব দখলের অভিযোগ
শনিবার ● ১৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুর সংখ্যালঘু পরিবারের উপর হামলা: বাড়ি জরব দখলের অভিযোগ

---পার্বতীপুর প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) দিনাজপুরের পার্বতীপুরে বাড়িতে ঢুকে সংখ্যলঘু হিন্দু পরিবারের উপর হামলা ও বাড়ি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনমথপুর ইউনিয়নের রাজাবাসর এলাকায় জমি ক্রয় কে কেন্দ্র করে গত কাল এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রাজাবাসর এলাকার মৃত আফসার আলীর পুত্র আতাউর রহমান মুন্সির নিকট হতে গত ১১/০৭/১৮ তারিখে ১২লাখ ২৫হাজার টাকয় রাজাবাসর মৌজার ৫৪৯ খতিয়ানের ৮৩০দাগে ৯ শতক জমিসহ নির্মিত বাড়ি কবলা দলিল মুলে ক্রয় করেন মৃত মিলন কুমার বিশ্বাসের স্ত্রী অর্চনা রানী(৫৩)। পরদিন আসবাব পত্র নিয়ে অর্চনা রানী বাড়িতে এলে আতাউর রহমান মুন্সির ভাই মোশারফ হোসেন মুন্সির নের্তৃত্বে মহিলা-পুরুষসহ ৩০/৩৫ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর হামলা চালায়। পরে পার্বতীপুর মডেল থানায় ১৩জনের নাম উল্লেখ্য করে অভিযোগ করেন অর্চনা রানী ।

অর্চনা রানী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে জানতে পারি আতাউর রহমান মুন্সির বাড়িটি বিক্রি হবে। পরে আতাউর রহমান মুন্সির ছোট ভাই মোশারফ হোসেনকে বাড়ি বিক্রয়ের বিষয়ে বললে তিনি বলেন এখানে কবর স্থানের জায়গা আছে। মুন্সি তো হজ্জ্ব যাওয়ার কথা বলে সব বিক্রি করছে। কবর স্থানের যায়গা থাকলে সেখানে বাড়ি করার সময় বাধা দেননি কেনো? প্রশ্নের জবাবে তিনি বলেন, মা বলেছিলো মুন্সির তো কোন বাচ্চা নেই। সে মারা গেলে তোরাই সব পাবি। এ জন্য বাধা দেই নি। পরে তার সাথে কথা বলার প্রায় সপ্তাহ খানেক পর আমি ৩লাখ টাকা বায়নানামা দলিল করি। পরে বাকি টাকা পরিশোধ করে বাড়িতে গেলে মোশারফ হোসেন(৪০) তার দলবল নিয়ে আমার উপর হামলা করে। চিৎকার শুনে এলাকাবাসী এলে অবস্থা বেগতিক দেখে বাড়ি ছেড়ে না গেলে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। আমি হিন্দু মানুষ হওয়ায় আমার পরিবারের উপর তারা যে কোন সময় পুনরায় হামলা চালাতে পারে। প্রতি মুহূর্তে এ আশংকায় নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই এর সুষ্ঠ বিচারের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি বলেও জানান তিনি।

এ বিষয়ে জমি বিক্রেতা আতাউর রহমান মুন্সি বলেন, এর আগেও আমার ভাইয়েরা আমার কাছে জমি কিনেছে কিন্ত আজ দিবো কাল দিবো বলে অদ্যাবধি তারা কোন টাকা আমায় দেয় নি। আমি তাদের বলেছিলাম বাড়িটা বিক্রি করবো তোমরা চাইলে ন্যায্য দামে কিনতে পারো। কিন্তু তারা নেয় নি। আমি হজ্জ্বে যাবো তাই পৈত্রিক সূত্রে পাওয়া আমার জমিসহ নির্মিত বাড়িটি অর্চনা রানীর কাছে ১২লাখ ২৫হাজার টাকায় বিক্রি করেছি। তারা কবর স্থানের জায়গা বাবদ যে ২শতক দাবী করে তা সঠিক নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এর আগেও এ ধরনের ঘটনার বিষয়ে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে।

অভিযোগের বিষয়ে মোশারফ হোসেন বলেন, মুন্সি যে জায়গা বিক্রি করেছে আমরাও পৈত্রিক সুত্রে ওই জমির মালিক। তাই সে একই জমি বিক্রি করতে পারে না।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)