শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় বর্ষালী ধান কাটা শুরু
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় বর্ষালী ধান কাটা শুরু
শুক্রবার ● ২৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বর্ষালী ধান কাটা শুরু

---গাইবান্ধা প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০ মি.) শস্য-শ্যামলা সবুজ বাংলার কৃষি প্রধান দেশের গাইবান্ধা সদরসহ সকল উপজেলায় দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে কৃষকের স্বপ্ন। দিগন্ত জুড়ে শুধু বর্ষালী ধানের ক্ষেত। কৃষকেরা তাদের কাঙ্খিত স্বপ্নের এ আবাদ থেকে আশাতীত ফলন পেতে ইতোমধ্যে ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু করেছেন। গেল ইরি-বোরো ধান ঘর তোলার রেশ কাটতে না কাটতেই গাইবান্ধার সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলায় বর্ষালী ধান আবাদে ঝুঁকে পড়েছিল কৃষকরা। সম্প্রতি সেই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষক।বিশেষ করে উপজেলার উচু এলাকায় ইরি ধান কাটার সাথে সাথে বর্ষালী জাতের ধানের বীজ বপন করা হয়। প্রায় ১৫ দিনের মধ্যেই বীজ জমিতে রোপন করার উপযোগি হয়ে যায়। ইরি-বোরো মৌসুমে ধান পাকার সময় এবং কাটার সময় কাল বৈশাখি ঝড়-বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় কৃষকরা নাকাল হয়ে পড়লেও আবাদী জমি পতিত রাখতে নারাজ তারা। তাই পুরো বর্ষা নামার আগেই তরিঘড়ি করে মাঠে নেমেছিলেন কৃষকরা। জমির আইল কাটা এবং জমিতে পাওয়ারট্রিলার দিয়ে চাষ করে চারা রোপনের পর সেই ধান কাটতে ভীষণ ব্যস্ত হয় পড়েছেন তারা।

সাদুল্যাপুর উপজেলার জামালপুর এলাকার কৃষক মাইদুল বেপারি বলেন, এবারে বর্ষালী জাতের ধান আবাদের জন্য ইতোমধ্যে ২ বিঘা জমিতে চারা রোপন করা হয়েছিল। সম্প্রতি ধান কাটা শুরু করা হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় ১৫ থেকে ১৮ মন হারে ধানের ফলন পাওয়া যেতে পারে বলে জানান তিনি। ধান কাটা শ্রমিক মমিন ও আব্দুর রহমান জানান, আমরা শ্রম বিক্রি করে দিনাতিপাত করি। ইরি-বোরো ধান কাটার পর আমাদের দীর্ঘদিন বসে থাকতে হয়। এর ফলে অর্থ সংকটের শিকার হই। এখন ওই চিন্তা থেকে রেহাই পেয়েছি। কারণ-বোরো ধান কাটার পরই বর্ষালী ধান রোপন করছেন কৃষকরা। তাই এ চাষাবাদে আমরা শ্রম বিক্রি করতে পেরে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মিয়া জানান, কৃষকরা ব্রি-৪৮ ও ৫৫ এবং কুদরত জাতের ধান চাষাবাদ করেছেন। বিঘা প্রতি ৪-৫ হাজার টাকা খরচ করে ৯০ দিনের মধ্যে এ ধান কর্তন করার পর এখন আমন ধান চাষাবাদ করতে পারবেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অফিসার জোবায়দুর রহমান জানান, গত বর্ষালী মৌসুমে সাদুল্যাপুর উপজেলায় মাত্র ৪৫ হেক্টর জমিতে ধানের আবাদ করেছিলেন কৃষকরা। কৃষকরা ভাল ফলন পাওয়ায় এবারে ১ হাজার ৫শ হেক্টর জমিতে বর্ষালী ধান করেছেন। এবারও আশাতীত ফলন ঘরে তুলতে পারবেন কৃষকরা।





আর্কাইভ