শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে সবজির পাইকার নেই বাম্পার ফলনেও কৃষক হতাশ
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে সবজির পাইকার নেই বাম্পার ফলনেও কৃষক হতাশ
শনিবার ● ২৮ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে সবজির পাইকার নেই বাম্পার ফলনেও কৃষক হতাশ

---বাগেরহাট অফিস :: (১৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫ মি.) বাগেরহাটের বাগেরহাটের ৯উপজেলা সবজির বাম্পার ফলন হলেও বাজারে সবজির ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশায় ভূগছে বাগেরহাটের কৃষকেরা। কৃষকের মুখে হাসি নেই। আগামীতে এ চাষাবাদের আগ্রহ অনেকাংশে কমবে বলেও অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় অনেক কৃষকেরা।বহু কষ্টে উৎপাদিত ফসলের হঠাৎ দরপতনে তারা দিশেহারা হয়ে পড়ছেন। বর্তমানে এখানে দূর-দূরান্ত থেকে কোনো পণ্যবাহী ট্রাক আসতে চায় না। বাইরের বড় বড় পাইকারি সবজি ব্যবসায়ী বাজারে না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে।
বাগেরহাটে ৯উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে এ উপজেলায় ১৮৫২ একর জমিতে করল্লা, ২ হাজার ৪৯৪ একর জমিতে শসা, ঢেঁড়স ৯৪ একরে, চালকুমড়া ৯৬ একরে, মিষ্টিকুমড়া ৯৬ একরে, বেগুন ৯৬ একরে, বরবটি ২৭৩ একরে, চিচিঙ্গা ৩২৩ একরে ও ৬২ একর জমিতে পুঁইশাকসহ মোট তিন হাজার ২১১ একর জমিতে সবজি চাষ হয়েছে। বাগেরহাটেরএ ৯উপজেলায় ২৩৬৫৬২ জন কৃষক চাষি রয়েছেন। তবে বেসরকারি পরিসংখ্যানে এ সংখ্যা আরো অনেক বেশি।
উপজেলার সুরশাইল, কুরমনি, পাটরপাড়া, খাশেরহাট, দড়িউমাজুড়ি, বাখেরগঞ্জ, খড়মখালী, শৈলদাহ, কালিগঞ্জ, হিজলা, নালুয়া, বড়বাড়িয়া ও ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, মৎস্য চাষের সাথে ঘেরের চারপাশের বেড়িতে (পাড়ে) চাষিরা সবজির চাষ করেছেন।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শসা, করল্লা, বরবটি, চালকুমড়া, লাউ ও ঝিঙেসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। কিন্তু মওসুমের শুরুতেই আশানুরূপ দাম না পাওয়ায় চাষিরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ ব্যাংকঋণ ও এনজিওসহ সুদখোর মহাজনদের চাপে অনেকেরই এখন নাভিঃশ্বাস অবস্থা। এত কিছুর মধ্যেও আড়তদারদের সিন্ডিকেট ও ইজারাদারদের অধিক মাত্রায় খাজনা আদায়ের অভিযোগও তুলেছেন সবজি চাষিরা।
চিতলমারীর বিভিন্ন আড়ত ঘুরে জানা গেছে, এখানে প্রতি মণ করল্লা ৬৫০-৭৫০, শসা ৩২০-৪৫০, বরবটি ৪০০, পুঁইশাক ৪০০, বেগুন ৯০০, কুশি ৬০০ ও ঝিঙে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে; যা আগের চেয়ে অনেক কম দাম। তাই হঠাৎ বাজার দর পড়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে পাইকারি সবজি ক্রেতা মন্টু মহাজন জানান, বর্তমানে এখানে দূর-দূরান্ত থেকে কোনো পণ্যবাহী ট্রাক আসতে চায় না। তাই এ জটিলতা সৃষ্টি হয়েছে।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, এবার এ উপজেলায় সবজির বাম্পার ফলন হয়েছে। বাজারজাতকরণের ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)