শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » লাঙ্গলের বিরুদ্ধে নৌকার বিক্ষোভ : দীর্ঘ মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » লাঙ্গলের বিরুদ্ধে নৌকার বিক্ষোভ : দীর্ঘ মানববন্ধন
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাঙ্গলের বিরুদ্ধে নৌকার বিক্ষোভ : দীর্ঘ মানববন্ধন

---ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::  (১৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.)  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-৮ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত ফখরুল ইমাম এমপি এলাকায় অনুউপস্থিতির কারণে উন্নয়ন বঞ্চিত সাধারণ মানুষ ও স্থানীয় আওয়ামীলীগ তাকে বর্জন করে আওয়ামীলীগ থেকে প্রার্থী দেয়ার দাবীতে গত ক দিন ধরে ধারাবাহিক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা নৌকা সমর্থক কমিটি।

আজ ৩১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আগত শত শত নারী পুরুষ ও নেতাকর্মীরা মানবন্ধনে আওয়ামীলীগ বাঁচাও নৌকা বাঁচাও বহিরাগত হঠাও “আর নয় বিদেশী, এবার চাই স্বদেশী” দাবি মোদের একটাই, ঈশ্বরগঞ্জে নৌকা চাই এই স্লোগানে পৌর সদরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকা সমর্থক কমিটি।

নির্বাচিত সংসদ সদস্য গত প্রায় ৫ বছরে কয়েক দফা ঈশ্বরগঞ্জে আসলেও মূলত সরকারের ব্যায় বরাদ্দ একটি রাক্ষুসী চক্র তদারকির নামে আঙ্গুল ফুলে কলাগাছ হলেও উন্নয়নে সরষে পরিমাণ কাজ হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছে। তাই তারা স্থানীয় দলীয় কাউকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন।

এসময় উপজেলার রহমতগঞ্জ থেকে কানুরামপুর পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার এলাকার হারুয়া, লক্ষীগঞ্জ, বটতলা, মাইজবাগ ও গালাহার এলাকায় শত-শত নারী পুরুষ ও নেতাকর্মী এ মানববন্ধন রচনা করে। এর ফলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

এসময় বক্তরা উন্নয়নে ভাটা পরা ঈশ্বরগঞ্জকে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ থেকে দলীয় প্রার্থী মনোনয়ন দাবী করেছেন।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নৌকা সমর্থক কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, পৌর আ’লীগের সভাপতি সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, ছাত্রলীগ সভাপতি একেএম ফরিদউল্লাহ, মুখলেছুর রহমান মানিক প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)