শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » নদী ভাঙনে ৫ শতাধিক বসতবাড়ী বিলীন সহস্রাধিক হুমকীর মুখে
প্রথম পাতা » গাইবান্ধা » নদী ভাঙনে ৫ শতাধিক বসতবাড়ী বিলীন সহস্রাধিক হুমকীর মুখে
বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী ভাঙনে ৫ শতাধিক বসতবাড়ী বিলীন সহস্রাধিক হুমকীর মুখে

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) গাইবান্ধায় যমুনা নদীর পানি বৃদ্ধি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। গত কয়েক দিনে যমুনা নদীর তীব্র ভাঙনে হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া, বেড়া, নলছিয়া, গোবিন্দপুর, উত্তর দিঘলকান্দী, পাতিলবাড়ী, গাড়ামারা সিপি, চরহলদিয়া, কালুরপাড়াসহ ১১টি গ্রামে প্রায় ৫ শতাধিক ঘরবাড়ী ও ভিটে-মাটি বিলীন হয়ে গেছে নদী গর্ভে। এদিকে কানাইপাড়া দাখিল মাদ্রাসা, বেড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর দাখিল মাদ্রাসা, হলদিয়া ইউনিয়ন স্বাস্থ কেন্দ্র, হলদিয়া বাজার থেকে গোবিন্দপুর মাদ্রাসা পর্যন্ত পাকা রাস্তা এবং সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা, হাসিলকান্দী, হাটবাড়ী, উত্তর সাথালিয়া মৌজা ও ওয়াবদা বাঁধসহ সহস্রাধিক বাড়ীঘর নদী ভাঙনের হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এ টি এম রেজাউর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র প্রচেষ্টায় হলদিয়া ইউনিয়নে নদী ভাঙনের পূর্ব সতর্কতা মূলক কানাইপাড়া হতে নলছিয়া মৌজা পর্যন্ত ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দে জি.ও ব্যাগ ফেলানো হয়েছে। সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে কাজ করা হয়েছে, যা নদী ভাঙন প্রতিরোধে যথেষ্ট নয়।

এদিকে সরেজমিনে গেলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো জানায়, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে পারিমান জি.ও ব্যাগ ফেলানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সরকারি ভাবে কোন সহযোগীতা পায়নি। এলাকাবাসীরা নদী ভাঙন প্রতিরোধে ডেপুটি স্পিকার ও পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।





আর্কাইভ