শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » খানসামায় শিক্ষার্থীদের খাতায় ভারতীয় সিরিয়ালের ছবি
প্রথম পাতা » অপরাধ » খানসামায় শিক্ষার্থীদের খাতায় ভারতীয় সিরিয়ালের ছবি
রবিবার ● ২০ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খানসামায় শিক্ষার্থীদের খাতায় ভারতীয় সিরিয়ালের ছবি

---

মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :: পোশাকের পর এবার ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের লেখার খাতায় ৷ দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তকের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়ক-নায়িকাদের রঙ্গিন ছবিযুক্ত মলাটের খাতা ৷ কয়েকটি স্কুলে ঘুরে দেখা যায় , শিক্ষার্থীরা লেখাপড়ার আলোচনা বাদ দিয়ে স্টার জলসা , জি বাংলার বিভিন্ন সিরিয়ালের গত পর্বের আলোচনা নিয়েই বেশি ব্যস্ত আবার অনেকে খাতায় থাকা কিরনমালা ,ইস্টি কুটুম , ঠিক যেন লাভ স্টোরি , চোখের তারা তুই , বধুবরণ , পাখি নাটকের ছবি দেখে এটা কোন পর্বের ছবি তা নিয়ে তর্ক-বির্তকেই ব্যস্ত ৷ খানসামা উপজেলার পাকেরহাটের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় , ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা , জি বাংলা সহ বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছবি সংবলিত খাতা বিক্রি করা হচ্ছে ৷ দোকানদারদের কাছ থেকে জানা যায় , প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাই বেশীর ভাগ সময় দোকানদারের কাজ থেকে এইসব খাতা চেয়ে নিচ্ছে ৷পাকেরহাট বাজারের রানা ভ্যারাইটিজ এর মালিক বলেন , এসব খাতার চাহিদা ব্যাপক , তাই অনেকটা বাধ্য হয়েই এ ধরনের খাতা বিক্রি করছি ৷ প্রতিটি খাতা ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে দোকানগুলোতে ৷ এক প্রশ্নের জবাবে একজন বিক্রিতা বলেন , এসব খাতা বিক্রি করতে খারাপ লাগে, কিন্তু বাজারে এর ব্যাপক চাহিদা ৷ প্রায় ৬ মাস থেকে এসব খাতা বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাট বাজারে ৷ এসব খাতা সৈয়দপুর থেকে সরবারহ করা হচ্ছে বলে জানান , ব্যবসায়ীরা ৷ শারমিন নামে এক স্কুল ছাত্রী কিরনমালা খাতা কেনার সময় জানায় , আমাকে কিরনমালা নাটক ভাল লাগে তাই কিরনমালা খাতাটা নিচ্ছি ৷





আর্কাইভ