সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ : টিয়ার সেল নিক্ষেপ
রাজধানীতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ : টিয়ার সেল নিক্ষেপ
ঢাকা প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২ মি.) গতকাল রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ ৬ আগষ্ট সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। তবে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বের হওয়া মিছিলটি শাহবাগ মোড়ের দিকে গেলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ এবং জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ৩টার দিকে ৩ থেকে ৪ শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে দিকে এগোতে শুরু করে। তবে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়।
রবিবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল করেন শিক্ষার্থীরা।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর