শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল পাথরদস্যুতার কবলে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল পাথরদস্যুতার কবলে
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল পাথরদস্যুতার কবলে

---আলীকদম প্রতিনিধি :: (২৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) বর্ষার শেষান্তেই পাথর দস্যুতার প্রস্তুতি নিয়ে বেসামাল হয়ে উঠেছে সংঘবদ্ধ পাথর দস্যুরা। ইতি মধ্যে শুরু হয়েছে লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জের বিভিন্ন ছড়া-ঝিরি থেকে পাথর ভাঙ্গা। বন আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতাসীন প্রভাবশালী ঠিকাদার-ব্যবসায়ীচক্র সংরক্ষিত এ বনভূমির পাথরচুরিতে উঠেপড়ে লেগেছে। স্থানীয় একটি সরকারি উন্নয়ন কাজে পাথর ব্যবহারের দোহায় দিয়ে রিজার্ভের এসব পাথর আহরণ করা হলে বন বিভাগ প্রচুর রাজস্ব আয় থেকেও বঞ্চিত হবে। গত শুক্রবার (১১ আগস্ট) আলীকদম জোনের সেনা সদস্যরা রিজার্ভের বিভিন্ন ছড়া-ঝিরি থেকে পাথর উত্তোলনকারীদের ধাওয়া করেছে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি রিজার্ভের পাথরকেন্দ্রীক চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ব্রিটিশ আমলে মাতামুহুরী নদীর পানি প্রবাহ ধরে রাখতে ১৯২০ সালে আলীকদম উপজেলায় ১ লাখ ৩ হাজার একর পাহাড়ি ভূমিকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেন। ১৯৫২ সালে বনায়ন কার্যক্রম শুরু করে ১৯৯৪ সাল নাগাদ চলে। ২০০১ সালে মাতামুহুরী রেঞ্জটি কক্সবাজার বন বিভাগ থেকে লামা বন বিভাগের আওতাভুক্ত হয়। ১৯৯৫-২০০০ সাল নাগাদ এ রিজার্র্ভ থেকে শত কোটি টাকার বৃক্ষ আগ্রাসীদের ছোবলে লুণ্ঠন হয়ে যায়। অপরদিকে, জুমিয়াদের প্রথাগত চাষ অভ্যাসে অগ্নিসংযোগের ফলে সবুজ প্রৃকৃতিসহ জীববৈচিত্র হুমকির মুখে পড়ে।
সরেজমিন দেখা গেছে, বিশাল এ রিজার্ভে মূল্যবান কোন বৃক্ষ না থাকলেও রয়েছে শত শত ঝিরি ও খালে রয়েছে লক্ষ লক্ষ ঘনফুট ভাসমান পাথর। এসব প্রাকৃতিক পাথরকেন্দ্রিক প্রবাহমান পানি এসে মাতামুহুরী নদীর প্রবাহ ধরে রেখেছে। সাম্প্রতিককালে ঝিরি-ঝর্ণগুলোর পাথরের ওপর ক্ষমতাসীন প্রভাবশালী মহলের লোলুপ দৃষ্টি পড়েছে। এসব পাথর সরিয়ে নেয়ার জন্য একটি চাঁদাবাজ সিন্ডিকেট সম্ভাব্য উত্তোলনকারীদের থেকে লাখ লাখ টাকা নিচ্ছে বলে জানা গেছে। আলীকদম সেনা বাহিনীর সহায়তায় বন কর্মীরা অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করছে। সর্বশেষ গত ১১ আগস্ট সেনা সদস্যরা মাতামুহুরী রিজার্ভে পাথর উত্তোলনে নিয়োজিত অনুপ্রবেশকারীদেরকে ধাওয়া করেছে বলে জানা গেছে।
জানা গেছে, ক্ষমতাসীন ও পুঁজিবাদী ঠিকাদার ও ব্যবসায়ীচক্রের কাছে কার্যত স্থানীয় বন বিভাগ অনেকটা অসহায়ত্ববোধ করছে। আলীকদমে জুলাই মাসের মাসিক উন্নয়ন কমিটির সভায় মাতামুহুরী রেঞ্জের বিট কর্মকর্তা তাদের এ অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করেছেন। তিনি পাথরদস্যুদের রোধে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
একদিকে উন্নয়ন, অন্যদিকে পরিবেশ ও প্রকৃতি রক্ষা- এ বাস্তবতায় রিজার্ভ ভুমির পাথর লুটেরাদের হাতে তুলে না দিয়ে, বন বিভাগ কর্তৃক রাজস্ব আদায় করে ভাসমান পাথর উত্তোলনের সুযোগ দেয়া যেত পারে বলেও মন্তব্য করেন সচেতন মহল।
এ ব্যাপারে মাতামুহুরী রেঞ্জের বিট কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বিষয়টি আমরা জেনেছি। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় আমরা পাথর উত্তোলনকারীদেরকে ধরতে পারছিনা। তবে সেনাবাহিনীর সহায়তায় আমরা কয়েকটি ঝিরি পরিদর্শন করে আহরণের নজির পেয়েছি। উপজেলা প্রশাসনের সহায়তাও চাওয়া হয়েছে বলে জানান তিনি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)