শিরোনাম:
●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে ●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
রাঙামাটি, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » পাবনা » নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : এ্যাড. রবিউল আলম বুদু
প্রথম পাতা » পাবনা » নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : এ্যাড. রবিউল আলম বুদু
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : এ্যাড. রবিউল আলম বুদু

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৯মি.)আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি ও জামায়াতে ইসরামীর সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে জনসমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যানার,পোস্টার,ফেস্টুন,প্লেকার্ডে ছেয়ে ফেলেছেন ঈশ্বরদী-আটঘরিয়ার(পাবনা-৪) প্রত্যন্ত গ্রামাঞ্চলে। মাঠে জনসমর্থন আদায়ে চেষ্টারত আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সংখ্যা ৮ জন। এঁরা হলেন, বার বার নির্বাচিত পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, রাবির সাবেক ছাত্রলীগ সভাপতি,নব্বইয়ের গণঅভ্যুল্থানের ছাত্রনেতা ,বঙ্গবন্ধু হত্যা মামলা ও জরুরি অবস্থায় শেখ হাসিনার মামলার কৌশলী, আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিক ও শেখ হাসিনার স্নেহাসপদ সাহসী ব্যক্তি ,সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড,রবিউল আলম বুদু, নির্ভেজাল সৎ আদর্শবান ব্যক্তি এবং বিশেষ স্নেহভাজন হওয়ায় প্রধানমন্ত্রীর সহায়তায় ব্যারিষ্টারী পাশ করানো সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগনেতা ও পাবনা জেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও সাবেক ছাত্রলীগনেতা,মেজর জেনারের নজরুল ইসলাম রবি(অবসরপ্রাপ্ত),
সেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতা সাহসী ও মিষ্টভাষী ব্যক্তিত্ব রফিকুল ইসলাম লিটন,আওয়ামীলীগ কেন্দ্রিয় উপকমিটির কর্মীবান্ধব সদস্য,শিল্পপতি ও মেগাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আলিম,পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সৎ ও মিষ্টভাষী মিজানুর রহমান স্বপন, ন¤্রসভাবের মুক্তিযুদ্ধকালিন সময়ে মুজিব বাহিনী প্রধান ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস এবং জাতীয় পার্টি থেকে আসা মিষ্টভাষী নেতা সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস।
প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজ নিজ কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ হোন্ডা শোডাউন,কেউ গণসংযোগ,কেউ উঠোন বৈঠক ও মত বিনিময় সভা,কেউ কেউ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আতœার শান্তি কামনায় বিভিন্ন মসজিদে দোওয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন। আবার কেউ কেউ সাংবাদিকদের সাথে বিভিন্ন পত্রিকা অফিসসহ বিভিন্ন স্থানে মত বিনিময় করছেন। প্রত্যেকেই বর্তমান সরকারের উন্নয়নের বর্ণনা করে নৌকায় ভোট চাচ্ছেন এবং বলছেন শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামীলীগে কোন দূর্ণীতিবাজ নেতাকর্মীর স্থান হবেনা।
এঁদের মধ্যে এ্যাড,রবিউল আলম বুদুর প্রচার প্রচারণা,গণসংযোগ ও কর্মসুচি চোখে পড়ারমত। তিনি তাঁর সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত ঈশ্বরদী-আটঘরিয়ার বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তিনি বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মসজিদে দোওয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন করেছেন। শনিবার শনি ও রবিবার ঈশ্বরদী মহিলা কলেজ,পোস্ট অফিস মোড়,কলেজ মোড় ও বাজার রোড,দাশুড়িয়া,কালিকাপুর,আটঘরিয়া ও দেবোত্তরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সুযোগ বুঝে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নানাভাবে যোগাযোগ ,মত বিনিময় ও বিভিন্ন পত্রিকার ও সাংবাদিকের অফিস পরিদর্শণ করছেন। শনিবার রাতে আকর্স্মিকভাবে দৈনিক জনকন্ঠের স্থানীয় স্টাফ রিপোর্টারের কার্যালয় ও সাপ্তাহিক বিজয়দীপ্ত কার্যালয় পরিদর্শণ করেন এ্যাড,রবিউল আলম বুদু। ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক প্রভাবশালী ভিপি আলহাজ্ব আসাদুর রহমান বিরু, সাবেক ভিপি আলহাজ্ব ফিরোজুল ইসলাম জুয়েলসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু নেতা তাঁর সাথে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে দৈনিক জনকন্ঠ ও বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সোসাইটির ঈশ্বরদী শাখার সভাপতি টিএ পান্না,সহসভাপতি এএ আজাদ হান্নান,সাধারণ সম্পাদক মিশুক প্রধান,সাংঠনিক সম্পাদক সেলিম আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ বাবু ও সদস্য নুরুজ্জামান বিশ্বাস নিলয়সহ বিজয়দীপ্তের স্টাফরা উপস্থিত ছিলেন। এসময় বর্তমান সরকারের উন্নয়ন,লক্ষ্য, ভবিষ্যত পরিকল্পনা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুবিধা-অসুবিধা ও সম্ভাবনা নিয়ে কথা হয়। এ্যাড,রবিউল আলম বুদু বলেন,ঈশ্বরদীর মানুষের ভাগ্যভাল। কারণ দেশের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে রুপপুরে। এখানকার আলোয় সারাদেশ আলোকিত হবে। সারা বিশ্ব ঈশ্বরদীর দিকে তাকিয়ে আছে। এমন এক সময় আসবে দেশের মানুষকে থাইল্যান্ড,সিঙ্গাপুরসহ অন্য দেশে যাওয়া লাগবেনা। ঈশ্বরদীই হবে ঐসব দেশের মত উন্নত। তিনি বলেন, মানুষের ভাগ্য বদলাতে জননেত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৪১ সালের মধ্যে এদেশকে উন্নত বিশ্বের কাতারে যোগ করতেই নৌকার বিজয় নিশ্চিত করতে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক কাতারে এসে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিশ্বাসী হয়ে কাজ করবে। অবশ্যই তাঁরা সাংবাদিকতার নিয়ম নীতি অনুস্মরণ করে দায়িত্বপালন করবে। অনিয়ম, দুর্ণীতি ও মাদকের বিরুদ্ধে সর্বপরি রাষ্ট্র ও জনস্বার্থে তাঁরা স্বাধীনভাবে কাজ করে যাবে। তিনি ঈশ্বরদীর সকল পেশাদার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)