শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত-৪
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত-৪
মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত-৪

---গাইবান্ধা প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৯মি.) গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালকসহ ৪জন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদুরে মহেশপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা জেনিন পরিবহণ নামের যাত্রীবাহি বাসটি সিরাজগঞ্জ যাচ্ছিলো। দ্রুতগামী বাসটি মহেশপুর এলাকায় পৌছালে পলাশবাড়ীগামী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজিটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুই যাত্রী নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চালক বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করায়।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলা সদরের উদয়সাগর গ্রামের আব্দুল হান্নান (৬০), তার ছেলে মোহাম্মদ (১০), সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজারের সিএনজি চালক সুমন (২৬) ও একই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আরজিনা বেগম (২৮)।
পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। খবর পেয়ে তৎক্ষনাৎ পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজাবাউল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)