শিরোনাম:
●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎতের লো’ভোল্টেজে জনজীবন বিপর্যস্ত
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎতের লো’ভোল্টেজে জনজীবন বিপর্যস্ত
মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎতের লো’ভোল্টেজে জনজীবন বিপর্যস্ত

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৭মি.) ঘন ঘন বিদ্যুৎ যাওয়া এবং বিদ্যুৎতের লো’ভোল্টেজের কারণে দীর্ঘমেয়াদি অকেজোর তালিকায় পড়তে যাচ্ছে ইলেকট্রনিক্স সামগ্রী। গত ফাল্গুন-চৈত্র মাস হতে শুরু হয় বিদ্যুতের লো’ভোল্টেজ সাপ্লাই। অসহনীয় গরমে মানুষের ঘরে ফ্যান ঘুরলেও শরীরে বাতাস লাগছে না। কষ্ট যেন মানুষের সঙ্গী হয়ে গেছে।

এদিকে এই বিদ্যুতের লো’ ভোল্টেজের কারণে ইলেকট্রনিক্স সামগ্রী ফ্রীজ, টিভিসহ ইলেকট্রিক্যাল সামগ্রীও নষ্ট হয়ে যাচ্ছে। যাদের বাসায় আইপিএস আছে তাদের মতামত হচ্ছে যখনই বিদ্যুৎ চলে যায় সঙ্গে সঙ্গে ফ্যান দ্রুত ঘুরতে শুরু করে। অর্থাৎ আইপিএস প্রয়োজনীয় বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে বলেই ফ্যান দ্রুত ঘুরছে। তবে অনেকের মতে বিদ্যুতের এই লো’ ভোল্টেজের কারণে সকল বাসা-বাড়ীর বিদ্যুতের মিটারসহ আইপিএস পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশী।

এদিকে গাইবান্ধায় দীর্ঘদিন থেকে বিদ্যুতের এই বেহাল দশায় বিভিন্ন অফিস-আদালত, হাসপাতালসহ ছাত্র-ছাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। শুধু তাই নয়, বয়স্ক ব্যক্তি ও শিশুরা এই প্রচন্ড গরমে ফ্যানের বাতাস না পেয়ে চরম বিপাকে রয়েছে। অধিকাংশ মানুষ না জেনে ফ্যানের ক্যাপাসিটার পাল্টিয়েছে। কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে, ক্যাপাসিটার পাল্টিয়ে কোনো লাভ নেই।

কেন বিদ্যুতের এই বেহালদশা তা জানতে সোমবার সন্ধ্যায় পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কাছে ফোন করে জানতে চাওয়া হয় যে, ২২০ ভোল্ট এর পরিবর্তে ১৬০ ভোল্ট বিদ্যুৎ দিয়ে গাইবান্ধা শহর চালাচ্ছেন কেমন করে ? তিনি এ অবস্থা স্বীকার করে বলেন, বড়পুকুরিয়ার কার্যক্রম শেষ না হলে এ অবস্থার সমাধান সম্ভব নয়। তিনি আরো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অথবা শেষ সপ্তাহে অথবা আরও বেশী সময় লাগতে পারে বড়পুকুরিয়ার কার্যক্রম শেষ হতে। নির্বাহী প্রকৌশলীকে আবারো প্রশ্ন করা হয় যে, বর্তমানের এই চরম দুরাবস্থার কথা কি আপনি আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন ? এ বিষয়ে তিনি কোনো উত্তর দেন নাই।

গাইবান্ধার সচেতন নাগরিকগণ মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যকে ম্লান করার জন্যই একটি কুচক্রীমহল বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরী করছে। এ সমস্যার সমাধানকল্পে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)