রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বিদ্যুতপৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু
মহালছড়িতে বিদ্যুতপৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু
মহালছড়ি প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) খাগড়াছড়ির মহালছড়িতে ডিশ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাইপাড়া গ্রামের এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ লিকা মারমা রাম্রাচাই মারমার স্ত্রী। আজ ২৬ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কাপ্তাইগ্রামে এ ঘটনা ঘটে। লিকা মারমা’র অকাল মৃত্যুতে কাপ্তাই পাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই লিকা মারমা’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা দেখতে ভীড় জমান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, লিকা মারমা সকালে তাঁর বাড়িতে টেলিভিশন দেখতে টিভি’র পিছনে ডিশ লাইনের কট লাগাতে গিয়ে তখন বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় কোন কিছু বোঝার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঘটনা লোকমূখে শুনেছি তবে কেউ আমাকে কোথায়, কিভাবে বা ঘটনাস্থল সম্পর্কে জানায়নি। ঘটনাস্থল জেনেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের