শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ৫ গ্রামের একমাত্র ভরসা বাঁশের সাকো ভোগান্তিতে মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » ৫ গ্রামের একমাত্র ভরসা বাঁশের সাকো ভোগান্তিতে মানুষ
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ গ্রামের একমাত্র ভরসা বাঁশের সাকো ভোগান্তিতে মানুষ

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৪মি.) গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবনতাইর এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাকো। দির্ঘ্যদিনেও ওই স্থানে ব্রিজ নির্মাণ না হওয়ায় পাঁচ গ্রামের মানুষের ভোগান্তি বেড়ে গেছে। বিশেষ করে, খামার পবনতাইর প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সাঁকোটিতে ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে। উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা ওয়াপদা বাঁধের পুর্ব পার্শ্বে খামার পবনতাইর ডিস বিলের উপর দির্ঘ্য প্রায় চার বছর ধরে চিনিরপটল, হলদিয়া, বেড়া ও পবনতাইর সহ ৫ গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাকোটি। বন্যা কিংবা অতি বর্ষণ হলেই পানি আটকে থাকে পাঁচ মাসেরও বেশি।
ডাকবাংলা এলাকার বাসিন্দা আকতারুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, অনেকবার দাবি জানিয়েও ব্রিজ নির্মাণে পদক্ষেপ নেওয়া হয়নি। গেল বন্যা থেকে এ পর্যন্ত পানি আটকে থাকায় ঝুঁকি নিয়ে পাড়াপাড় হতে হচ্ছে গ্রামবাসীদের। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে খামার পবনতাইড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা। শিক্ষার্থী মরিয়ম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,বাশের সাকো দিয়ে পাড় হতে ভয় লাগে, একদিন আমি পড়ে গিয়াছিলাম পানিতে। ওই স্কুলের প্রধান শিক্ষক রুমানা বেগম বলেন, বাচ্চাদের যাতায়াত নিয়ে চিন্তায় থাকতে হয়। গ্রামবাসীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সরকারী ভাবে দুই বছর আগে ব্রিজ নির্মাণের বরাদ্দ হলেও তা অন্যত্র নিয়ে যাওয়া হয়। বাঁশের সাকো নির্মাণেও কোন পদক্ষেপ নেয়নি কেউ। গ্রাম বাসির চাঁদার টাকায় কোনমতে সাকোটি নির্মাণ করে যাতায়াত করছে এলাকাবাসী।
ঘুড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এান মন্ত্রনালয়ের একটি ব্রিজ ওই স্থানে বরাদ্ধ হয়েছিল। বড় ব্রিজ লাগবে তাই কেটে অন্য স্থানে দেওয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)