শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা
গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা
গাইবান্ধা প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১২মি.) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে আজ শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকেও ১৪টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ চলাকালে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার উৎসাহী দর্শক এতদাঞ্চলের গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। প্রকৌশলী বাদল প্রামানিক, সারোয়ার হোসেনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডুর আহবানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে প্রথম বিজয়ীকে একটি মটর সাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তাদের হাতে তুলে দেয়া হয়।
প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব ও সাবেক ইউপি সদস্য মুরাজ্জামান প্রামানিক প্রমুখ।
উল্লেখ্য, প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল