শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাঁজাচাষী ও সেবনকারীকে গণপিটুনি : গ্রেফতার-৬
প্রথম পাতা » গাজিপুর » গাঁজাচাষী ও সেবনকারীকে গণপিটুনি : গ্রেফতার-৬
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাঁজাচাষী ও সেবনকারীকে গণপিটুনি : গ্রেফতার-৬

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) গতকাল ৩১ আগস্ট শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় ২ গাঁজাচাষী ও ১ সেবনকারীকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাতে একই উপজেলার রাওনাট দড়ি মেরুন এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিল জড়াইল গ্রামের একাধিক মাদক মামলার আসামী মজিবুর রহমান কালা (৬০) দীর্ঘদিন যাবৎ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে মাদকের আসর বসাত। মাদক ব্যবসার অভিযোগে তাকে একাধিকবার থানা পুলিশ গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে সে পুণরায় এ ব্যবসা চালু করে। আজ শুক্রবার সকালে তার বাড়িতে গাঁজার আসর বসেছে এমন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে ২০টি বড় স্টিক, ২০টি পুরিয়া ও ৪টি গাঁজা সেবনের কলকিসহ হাতেনাতে আটক করে। এ সময় তার ছেলে বাচ্চু মিয়া (৩০) এবং কামড়া গ্রামের ফজলুল করিমের ছেলে আজগর আলী (১৮) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করতে পারলেও অপর ২ জন সেবনকারী পালিয়ে যায়। বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া থানার পিএসআই রাহাত জানান, এলাকাবাসী গনপিটুনি দিয়ে ৩ মাদক সেবীকে আটক করে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদেরকে মাদক ও সেবনের উপকরণসহ গ্রেফতার করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়ধীন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ দুর্গাপুর ইউনিয়নের রাওনাট দড়ি মেরুন এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে রুহুল আমিনের ছেলে নাঈম (১৯), মোশারফ সরকারের ছেলে কাউছার সরকার (১৯) ও লিয়াকত আলীর ছেলে রিমন (১৮) কে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে এ এস আই কফিলউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)