শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলার ঐতিহাসিক স্থাপনা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলার ঐতিহাসিক স্থাপনা
রবিবার ● ২ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা জেলার ঐতিহাসিক স্থাপনা

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) অনেকেই আছেন যারা জানতে চান শেকড়ের কথা, ইতিহাস-ঐতিহ্যের কথা। দেখতে চান ঐতিহাসিক সব স্থাপনা। এমন ভ্রমণপ্রিয় মানুষরা ঘুরে আসতে পারেন গাইবান্ধার জেলা শহরের গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার রাজপ্রাসাদ, জমিদার ও জোতদার বাড়ীগুলো থেকে।
রাজা বিরাট প্রাসাদ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট এলাকায় অবস্থিত এই রাজপ্রাসাদ। এখন রাজপ্রাসাদটি আর দেখার মতো নেই। বহুবছর আগেই প্রাসাদটি মাটির নিচে ডেবে গেছে। এই প্রাসাদটির উপরের অংশ এখনো দেখা যায়। তবে সেটি দেখতে শুধুমাত্র একটি মাটির ঢিবি মাত্র। এ ছাড়া এই রাজপ্রাসাদটির ইট দেখা যায় বাহিরে থেকে। প্রচলিত আছে যে, এই রাজার কারণে গাইবান্ধা মহকুমাকে জেলা হিসেবে ঘোষণার সময় নামকরণ করা হয় গাইবান্ধা জেলা। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌমাথা এলাকা থেকে পশ্চিম দিকে সিএনজিযোগে সরাসরি যাওয়া যাবে।
বর্ধনকুঠি : এটি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের সরকারি কলেজের সাথে অবস্থিত। সুদূর প্রাাচীনকাল থেকে বর্ধনকুঠি তৎকালীন রাজা-বাদশাহদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট ছিল। ষোড়শ শতাব্দীর শুরুতে রাজা রামপাল এখানে বাসুদের মন্দির নির্মাণ করেন। তখন রাজা মানসিংহ বাংলার সুবাদার ছিলেন। ইংরেজ আমলে তা জমিদার বাড়ী হিসেবে খ্যাতি পায়। সর্বশেষ এই বর্ধনকুঠির সাথে জড়িত সৈলেশ চন্দ্র নামটি পাওয়া যায়। ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌমাথায় নেমে পূর্বদিকে মহিমাগঞ্জ সড়কের উত্তর পাশে অবস্থিত এই বর্ধনকুঠিতে রিক্সাযোগেই যাওয়া যায়। ১৯৬৫ সালে বর্ধনকুঠির এই জায়গায় গড়ে উঠেছে গোবিন্দগঞ্জ কলেজ।
নলডাঙ্গা জমিদার বাড়ী : এটি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কালীবাড়ী পাড়া গ্রামে। উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার-শিল্পী, চলচ্চিত্রকর তুলসী লাহিড়ীর জমিদার বাড়ীটিও নিঃচিহ্ন হওয়ার পথে। বর্তমানে জমিদার তুলসী লাহিড়ীর বংশধররা থাকেন এই বাড়ীতে। গাইবান্ধা জেলা শহর থেকে ট্রেনযোগে নলডাঙ্গা রেলস্টেশনে নেমে যাওয়া যায় এই জমিদার বাড়ীতে। যা স্টেশনের পশ্চিম-উত্তর দিকে অবস্থিত।
কামারপাড়া প্যারীমাধবের জোতদার বাড়ী : প্যারীমাধবের জোতদার বাড়ী সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে কামারপাড়া ডিগ্রি কলেজের সাথে অবস্থিত। তার বিশাল জমি-জমার
মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। তাই শিক্ষানুরাগী হিসেবে প্যারীমাধব সরকারের নামটি ছড়িয়ে রয়েছে এই এলাকায়। ২০১০ সালের ফেব্র“য়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাক্রী শিরিনধর্ন এই জোতদার বাড়ীটি পরিদর্শন করে গেছেন। গাইবান্ধা জেলা শহর থেকে ট্রেনযোগে কামারপাড়া রেলস্টেশনে নেমে যাওয়া যাবে এই জোতদার বাড়ীতে। যা স্টেশনের পূর্ব-উত্তর দিকে অবস্থিত।
রামজীবন জোতদার বাড়ী : জোতদার ইয়াকুব উদ্দিন সরদার থাকতেন এই বাড়ীতে। বাড়ীটিতে কেউ না থাকলেও এখন আশেপাশে নতুন বাড়ী তৈরি করে থাকেন তার বংশধররা। রয়েছে একটি শিয়া মিনারও। এই জোতদার বাড়ীটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাশদহ গ্রামে অবস্থিত। গাইবান্ধা ও সুন্দরগঞ্জ উপজেলা শহর থেকে সিএনজি ও অটোরিক্সা দিয়েই যাওয়া যায় এই জোতদার বাড়ীতে।
হাটভরতখালী জোতদার বাড়ী : যমুনা নদীর তীরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী এলাকায় কালের স্বাক্ষী হিসেবে এখনো টিকে রয়েছে এই জোতদার বাড়ীটি। অনেক আগেই এই জোতদারের বংশধররা ভারতে চলে গেছেন বলে জানান স্থানীয়রা। এই জোতদার বাড়ীর সাথে রমনীকান্ত রায় বাহাদুর নামটি পাওয়া যায় গাইবান্ধা জেলা শহর থেকে সিএনজিযোগে বাদিয়াখালী-উল্যাবাজার হয়ে সরাসরি যাওয়া যাবে হাটভরতখালীর এই জোতদার বাড়ীতে। গাইবান্ধা পৌর এলাকার ভিএইড রোডের মুন্সিপাড়ার সিএনজিস্ট্যান্ড থেকে জনপ্রতি লাগবে ৩৫ থেকে ৪০ টাকা করে। এ ছাড়া যেকোন ট্রেনযোগে বোনারপাড়া জংশনে নেমে সিএনজিযোগে বোনারপাড়া কলেজের সামনে দিয়ে যাওয়া যাবে এ বাড়ীতে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)