সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা
মাটিরাঙ্গায় বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০১মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পলাশপুর জোনের উদ্যোগে বড়নাল ইউনিয়নের পাহাড়ী দুর্গম এলাকায় বসবাসকারীদের মাঝে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় পলাশপুর জোনের আওতাধীন বড়নাল বিজিবি ক্যাম্পের হেলিপ্যাডের সামনে প্রায় অর্ধশতাধিক শিশুকে হামের টিকা ও শতাধিক চিকিৎসা সেবা বঞ্চিত মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান সহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় হাম রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে,যা অনাকাংঙ্খিত মন্তব্য করে দুপুরে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন কালে পলাশপুর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল আলম (সিগনাল) বলেন, স্বাস্থ্য সেবা পাওয়া শিশুর মৌলিক অধিকার, যা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তিনি প্রতিটি শিশুই যেন সবগুলো টিকা গ্রহন করতে পারে সে পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়ে সচেতন মহল, জনপ্রতিনিধি ও সংষিøষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ৪০ বিজিবির মেডিকেল সহকারী হাবিলদার মাসুদ আহমেদ ও মেডিকেল সহকারী নায়েক শফিউর রহমান। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত সিএইচসিপি হিমেন্দ্র বিকাশ ত্রিপুরা,এইচ,এ বিষুতী চাকমা ও শিমুল ত্রিপুরা ।
এ সময় আমতলী ইউনিয়ন পরিষদ সদস্য নীলয় ত্রিপুরা,মনোলাল হেডম্যান,জোন সদর ও বড়নাল ক্যাম্পের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের