শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সতর্কীকরণ বিজ্ঞপ্তি মানছে না কেউ
প্রথম পাতা » গাইবান্ধা » সতর্কীকরণ বিজ্ঞপ্তি মানছে না কেউ
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সতর্কীকরণ বিজ্ঞপ্তি মানছে না কেউ

---গাইবান্ধা প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫৫মি.) গাইবান্ধা-উল্লাবাজার-সাঘাটা সড়কের বাদিয়াখালী সেঁতুতে ওঠার দুইপাশের সাইনবোর্ডেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ঝুঁকিপূর্ণ বেইলি সেঁতু, ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ, কথাগুলো লেখা রয়েছে। একই কথা লেখা রয়েছে উল্লাবাজার-পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কের বেইলি সেঁতুতেও। আর গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি সেঁতুতে ওঠার আগে সাইনবোর্ডে লেখা রয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ঝুঁকিপূর্ণ সেঁতু, ভারী যানবাহন চলাচল নিষেধ।
এ বছরের শুরুর দিকে যানবাহন চালকদের সতর্ক করে এসব ঝুঁকিপূর্ণ সেঁতুগুলো সামনে এমন সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ড গাইবান্ধা সড়ক বিভাগ লাগিয়ে দিলেও থেমে নেই এসব সেঁতুর উপর দিয়ে ভারী যানবাহনের চলাচল। বেশি ওজনের মালামাল নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানগুলো চলাচল করছে এসব সেঁতুর উপর দিয়ে। এসব সেঁতু ধসে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে লক্ষাধিক মানুষের চলাচল ব্যাহত হবে। তাই ঝুঁকিপূর্ণ এসব সেঁতু ভেঙে নতুন সেঁতু নির্মাণের দাবি করেছেন ভুক্তভোগীরা।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা এড়াতে চালকরা যাতে বেশি ওজনের মালামাল পরিবহন না করে এজন্য সতর্ক করে গাইবান্ধা-উল্লাবাজার-সাঘাটা সড়কে নির্মিত সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বাদিয়াখালী সেঁতু, উল্লাবাজার-পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কে নির্মিত ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বেইলি সেঁতু ও গাইবান্ধা-বালাসীঘাট সড়কে নির্মিত সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুলবন্দি সেঁতুতে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাদিয়াখালী সেঁতুটির প্রস্থ খুবই কম। কোনো বাস, ট্রাক, পিকআপ ভ্যান সেঁতুর উপরে উঠলে আরেক পাশে যানবাহনগুলোকে আটকে থাকতে হয়। একই অবস্থা পুলবন্দি ও পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কের বেইলি সেঁতুতেও। এসব সেঁতুর দুইপাশেই গাইবান্ধা সড়ক বিভাগ থেকে ঝুঁকিপূর্ণ সেঁতু লেখা সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে। এরপরও ভারী যানবাহনের চলাচল ঠেকাতে সড়ক বিভাগের পক্ষ থেকে এসব ঝুঁকিপূর্ণ সেঁতুস্থলে কোনো ব্যক্তিকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এসব সেঁতুর মধ্যে সত্তর দশকেরও আগে বাদিয়াখালীতে আলাই নদীর উপর নির্মিত কংক্রিটের সেঁতুটি ২০০৭ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও ২০১০ সালের ১৬ এপ্রিল আবারও সেঁতুর উত্তরাংশের কংক্রিটের পাটাতন ধসে যায়। এতে করে প্রায় একমাস জেলা শহরের সঙ্গে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সড়কপথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার পর গাইবান্ধা সড়ক বিভাগ বিধ্বস্ত কংক্রিটের সেঁতুর পুরো অংশের উপর একটি বেইলি সেঁতু (স্টিলের) স্থাপন করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাইবান্ধা সড়ক উপ-বিভাগের প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, বাদিয়াখালীতে নতুন সেঁতু নির্মাণ প্রকল্পটি শুধুমাত্র জাইকার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সেঁতু নির্মাণের কাজ শুরু হবে। এ ছাড়া স্থানীয়দের দাবি অনুযায়ী পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কের বেইলি সেঁতুস্থলে কালভার্ট ও রাস্তা তৈরি এবং পুলবন্দিতে নতুন সেঁতু নির্মাণের প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
ঝুঁকিপূর্ণ সেঁতুর বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, এসব সেঁতু ঝুঁকিপূর্ণ নয়। যেহেতু সেঁতুগুলো পুরনো, সেহেতু দুর্ঘটনা এড়াতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সাইনবোর্ডে লিখে ভারী যানবাহনের চালকদের সতর্ক করা হয়েছে মাত্র।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)