বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » অবৈধ অস্ত্রধারীদের কোন ছাড় নাই : ব্রিগেঃ জেনারেল সাজেদুল ইসলাম
অবৈধ অস্ত্রধারীদের কোন ছাড় নাই : ব্রিগেঃ জেনারেল সাজেদুল ইসলাম
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৪মি.) অবৈধ অস্ত্রধারী ও দুষ্কৃতিকারীদের কোন ছাড় নাই মন্তব্য করে ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের নবাগত কমান্ডার-ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেন,পার্বত্যাঞ্চলের বিভিন্ন সাম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক ও আস্থা তৈরির মাধ্যমে চলমান সমস্যা সমাধান করতে হবে। পার্বত্যাঞ্চলের সমস্যা কোন সামরিক সমস্যা নয়, এই সমস্যার সমাধান রাজনৈতিক ভাবেই করতে হবে উল্লেখ করে খারাপ কাজের মূল উৎপাটনে সেনাবাহিনী ও সিভিল প্রশাসন ঐক্যবদ্ধ ভাবে কাজ করলেই পার্বত্যঞ্চলের শান্তি, সম্প্রীতি বজায়ের কাংঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও মন্তব্য করেন।
আজ ৬ সেপ্টেম্বর দুপুরে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন আয়োজিত নবাগত রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, মাটিরাঙ্গা মহিলা কলেজ অধ্যক্ষ কেফায়েত উল্লাহ,,মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল রাইসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর ইমরাউল কায়েস ইমরুল, জোন সিকিউরিটি অফিসার মেজর মাজহারুল ইসলাম,ক্যাপ্টেন ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক,সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী সহ বিভিন্ন জনপ্রতিনিধি,হেডম্যান,কার্বারী,আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি অন্যান্যদের সাথে নিয়ে এলাকার দু:স্থ ও অসহাদের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ করেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের