শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক নদী’র খুনীদের বিচারের দাবিতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কলম বিরতির হুমকি
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক নদী’র খুনীদের বিচারের দাবিতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কলম বিরতির হুমকি
শুক্রবার ● ৭ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক নদী’র খুনীদের বিচারের দাবিতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কলম বিরতির হুমকি

---চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ টিভি‘র পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী’র খুনীদের বিচারের দাবিতে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন- সময়ের সাহসী সন্তান নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে বাসার সামনেই কোপানো হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

গত ২৮ আগস্ট সংঘটিত ঘটনায় মামলার আসামী নদীর সাবেক শ্বশুর গ্রেফতার হলেও অজানা কারণে সাবেক স্বামী রাজীব হোসেন আজও গ্রেফতার হননি। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সাবেক স্বামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিক সমাজ ৩ দিন কলম বিরতি পালনে বাধ্য হবে বলে হুমকি দেন বক্তারা।

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে আজ ৬ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল এস.পি ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের একমাত্র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংগঠনের সহ-সম্পাদক আলহাজ মোঃ ফিরোজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বিজয়’ ৭১ এর সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, দৈনিক গিরিদর্পণের ভ্রাম্যমাণ প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, মহিউদ্দিন ওসমানী, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. জামাল উদ্দিন, অনলাইন প্রেস ক্লাবের উপ-দপ্তর সম্পাদক আবু ছালেহ, অনলাইন বি কে টিভি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, একাত্তর বাংলাদেশ সম্পাদক শেখ সেলিম, আনন্দ টিভি’র প্রতিনিধি জাকির হোসেন, অনলাইন প্রেস ক্লাবের উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, সদস্য তরুণ বিশ্বাস অরুন, শিপক কুমার নন্দী, সালমান বিন ফারুক, ওয়াহেদ হাসান, নাগরিক নিউজের সহ- সম্পাদক আমিরুল মুকিম ও সীতাকুন্ড ছাত্রলীগ নেতা নাহিদুল আলম রুমি প্রমুখ।





আর্কাইভ