শুক্রবার ● ৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গনপিটুনিতে ২ চোর নিহত
রাউজানে গনপিটুনিতে ২ চোর নিহত
রাউজান প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৬মি.) চট্টগ্রামে রাউজান উপজেলার ঊনসত্তর পাড়া গ্রামের অাবাসিক এলাকার সিরাজ কলোনিতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর গনপিটুনিতে সাইফুল প্রকাশ শাহ অালম (২৮) ও মুক্তার (২৭) দুই চোর নিহত হয়। আজ শুক্রবার ৭-সেপ্টেম্বর ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলাকার অানজু মিয়া ছেলে ও মুক্তার একই এলাকার কালু মিয়ার ছেলে।
জানাযায় উত্তেজিত জনতার গনপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় তারা।
স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, তারা বিভিন্ন সময় ঘড়-বাড়ি দোকানসহ চুরি অভিযোগ রয়েছে কিছু দিন অাগেও কারাগার থেকে অাসেন তারা, চুরি জন্য এলাকার মানুষ অতিষ্ট হয়ে গেছেন,। তিনি অারো বলেন এখন এলাকার মানুষ কিছুটা হলেও শান্তিতে রাতে ঘুমাতে পারবেন।
রাউজান থানার পুলিশের (এসআই) কেপায়েত উল্লাহ জানান, রাতে ঊনসত্তর পাড়া গ্রামের অাবাসিক এলাকার সিরাজ কলোনিতে বাসা বাড়িতে ওই দুই চোর সহ অারো কয়েক জন চুরি করতে যায়।
এসময় গৃহকর্তা জেগে উঠলে চিৎকারে এলাকাবাসী চোরদেরকে ধরে গনপিটুনি দেয়।
এ সময় অন্যরা পালিয়ে যায়। এদিকে মুক্তার এর নামে একাদিক চুরি মামলা অাছে তাকে বেশ কয়েকবার চালান দেওয়া হয়েছিল। নিহত সাইফুল এর নামে সিএনজি চুরি সহ একাদিক ইয়াবা মামলা অাছেন। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও লোহার রড পাওয়া য়ায়। তিনি জানান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।





মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল