শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » আমলাগাছী সড়কের ঝুঁকিপূর্ণ সেতু চলাচলের অনুপযোগী
প্রথম পাতা » গাইবান্ধা » আমলাগাছী সড়কের ঝুঁকিপূর্ণ সেতু চলাচলের অনুপযোগী
শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমলাগাছী সড়কের ঝুঁকিপূর্ণ সেতু চলাচলের অনুপযোগী

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা-আমলাগাছী সড়কের ডাকেরপাড়া-ছোটভগবানপুর এলাকায় কুটিরঘাট নলেয়া নদীর উপর একটি সেতু চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর দুই পাশেই পাটাতন ও রেলিং ভেঙ্গে গেছে। ফলে মানুষসহ বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে সেতুটির উপর দিয়ে চলাচল করছে। সেতুটির উপর দিয়ে ভারি কোন যানবাহন চলাচলের সময় যে কোন মুহুর্তে সেতুটি ভেঙ্গে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই এই সেতুস্থলে একটি নতুন সেতু নির্মাণের দাবী করছে এলাকার ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি উপজেলার বেতকাপা ও মহদীপুর ইউনিয়নের সীমানায় পড়েছে। প্রায় দু’বছর আগে পাথরবোঝাই ট্রাক চলাচলের সময় সেতুটির উত্তর ও দক্ষিণ প্রান্তে পাটাতনের (ডেস্ক স্লাব) অনেকাংশ ভেঙ্গে যায়। এরপর হতে সেটি আর মেরামত করা হয়নি। সেতুটির উপর দিয়ে বাস, ট্রাক, ট্রাক্টর, ট্রলি, সিএনজি, অটোরিকসা-ভ্যান, সাইকেল-মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এই সেতুটির কারণে প্রায়ই দূর্ঘটনার শিকার হয় মানুষ। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতুটির উপর দিয়ে উপজেলার মহদীপুর, বরিশাল, পবনাপুর ও মনোহরপুর ইউনিয়নসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের স্কুল-কলেজগামী শিক্ষার্থী-শিক্ষকসহ প্রায় ১২ হাজার মানুষ চলাচল করে।
মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, সেতুটির উপর দিয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা পরিষদের সমন্বয় সভায় সেতুটি নির্মাণের বিষয়ে সবাইকে জাি য়েছি। দ্রুত এখানে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হওয়া দরকার। তা না হলে দূর্ঘটনায় যে কোন সময় প্রাণহানি ঘটতে পারে।
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার প্রকৌশলী তাহাজ্জদ হোসেন জানান, সেতুটি নির্মাণের জন্য টেন্ডারসহ ওয়ার্কঅর্ডার হয়েছে। খুব দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)