শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » টেন্ডার ছাড়াই গোবিন্দগঞ্জে অর্ধকোটি টাকার গাছ বিক্রি
প্রথম পাতা » গাইবান্ধা » টেন্ডার ছাড়াই গোবিন্দগঞ্জে অর্ধকোটি টাকার গাছ বিক্রি
শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেন্ডার ছাড়াই গোবিন্দগঞ্জে অর্ধকোটি টাকার গাছ বিক্রি

---গাইবান্ধা প্রতিনিধি :: (৩০ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৭মি) গাইবান্ধার গোবিন্দগঞ্জে টেন্ডার ছাড়াই অর্ধকোটি টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গাছকাটার সঙ্গে ওই ইউনিয়েনের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। দিবালোকে টেন্ডার ছাড়াই গাছ কাটলেও তা যেন দেখার কেউ নেই’। সরকারী নিয়মনীতি ছাড়া বিনা টেন্ডারে অবৈধভাবে এসব গাছ কাটা ও বিক্রির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাসুদেবপুর বাজার হতে তেলিয়া গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কে সামাজিক বনায়নের আওতায় রোপন করা প্রায় পনের শতাধিক গাছ টেন্ডার ছাড়াই কর্তন করা হচ্ছে। স্থানীয় গাছ ক্রেতা শাহিন ও রকি নামের কাঠ ব্যবসায়ী জানান, ‘চেয়ারম্যান আতিকুর রহমান ও সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি সবুজের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে এ গাছগুলো ক্রয় করা হয়েছে’। নিয়মানুসারে জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিপক্ক গাছ বিক্রির জন্য টেন্ডার আহবান করবেন। কিন্তু সরকারী এই নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে এসব গাছ কাটার মহোৎসব চলছে। এতে করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অন্যদিকে সরকার এ খাত থেকে বিপুল পরিমান টাকার রাজস্ব হারাচ্ছে। এনিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি সবুজ সত্যতা স্বীকার করে বলেন, ‘৪শ’ ৪২টি গাছ টেন্ডার করা হয়েছে বাকি গাছগুলো টেন্ডার ছাড়াই বিক্রি করা হয়েছে। সেখানে গাছ রয়েছে ১১ থেকে ১২ শ’ টি। মোট ২৬ লাখ টাকা বিক্রি করা হয়েছে। গোপন করার কিছু নেই। আপনারা সংবাদ প্রকাশ করেন না। আপনাদের বিষয়টি দেখা হবে’। তবে যে টেন্ডারের কথা বলা হচ্ছে তারও কোন কাগজপত্র দেখাতে পারেনি।

গোবিন্দগঞ্জ ফরেষ্ট অফিসার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন কিছু জানিনা।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সঙ্গে গাছকাটার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু বাহিরে আছি। এ বিষয়ে আপনাদের সঙ্গে পরে সাক্ষাতে কথা হবে’।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি ফোন করে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে গাছকাটা বন্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মনের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি চেয়ারম্যানকে বলেছি কাগজপত্র দেখাতে। সেখানে শুধু গাছকাটার বিষয়ে রেজুলেশন করা হয়েছে। কিন্তু টেন্ডারের কোন কাগজ দেখাতে পারেনি। সরেজমিনে তদন্ত করে সেখানে যদি কোন অনিয়ম থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)