শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের বিভিন্ন স্থানে দেশকে পরিস্কার করি দিবস পালিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের বিভিন্ন স্থানে দেশকে পরিস্কার করি দিবস পালিত
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্ন স্থানে দেশকে পরিস্কার করি দিবস পালিত

---গাইবান্ধা প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি) দেশকে পরিস্কার করি দিবস উপলক্ষে  আজ শনিবার ‘পরিবর্তন চাই’ গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই গাইবান্ধা পৌর মেয়র অ্যাড শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন শহীদ মিনার চত্বরে ঝাড়– হাতে ঝাড়– দিয়ে দিবসটির উদ্বোধন করেন।
সংগঠনের জেলা সমন্বয়কারী পপুলার রহমান বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ছড়াকার সাংবাদিক আবু জাফর সাবু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, মানবাধিকার নাট্য পরিষদ জেলা সভাপতি আলম মিয়া, রামচন্দ্রপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরা আকতার মনি, সাহিত্যিক কবি সোহেল রানা, একেএম মাহাবুব এলাহী মাইম প্রধান, রবিউল ইসলাম রবি, তুনাজ জীনা তাসনিম অন্তী, নাজিম মাহামুদ, আশরাফী সুলতানা ও নাছিম প্রমুখ।

শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে প্রধান অতিথি কর্তৃক সনদপত্র বিতরণ করেন।

বিশ্বনাথে দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন
---
বিশ্বনাথ প্রতিনিধি :: চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পরিবর্তন চাই নামে একটি সংগঠন ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন করেছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা সদরে বাসিয়া সেতু উপর ও বিশ্বনাথের প্রধান সড়কসহ উপজেলা প্রাঙ্গণ সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে।
পরিবর্তন চাই সংগঠনের সাথে যুক্ত হয় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
পরিবর্তন চাই’ আয়োজিত বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা বিআরডিবি হল রুমের সামন থেকে সংগঠনের সিনিয়র কমান্ডার আবদাল হোসেন ও সংগঠনের কমান্ডার রায়হান আহমদের নেতৃত্বে বিশ্বনাথ সদস্থ সকল পয়েন্টে ময়লা-আবর্জনা ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমান্ডার আর্নিকা হাসান দুলালসহ সকল পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ নেতৃবৃন্দ।

ঝিনাইদহে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত
---ঝিনাইদহ প্রতিনিধি :: ‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে। পরিবর্তণ চাই নামের একটি সংগঠনের আয়োজনে আজ শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পরিবর্তণ চাই সংগঠনের কর্মীরা ৪ টি দলে বিভক্ত হয়ে শহর পরিস্কার অভিযান শুরু করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)