শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে রেণু পোনার মিশ্র চাষে সফলতায় মধু মিয়া
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে রেণু পোনার মিশ্র চাষে সফলতায় মধু মিয়া
মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে রেণু পোনার মিশ্র চাষে সফলতায় মধু মিয়া

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৯.২১মি) স্বল্প পুঁজি ও পরিশ্রমে রেণু পোনার মিশ্র চাষে স্থানীয় পর্যায়ে সফলতা এনেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্য চাষী মধু মিয়া। বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো বাড়ির পুকুরেই রেণু পোনার মিশ্র চাষ করেন তিনি। অল্পদিনে তার এ প্রকল্প থেকে মুনাফাও এসেছে পুঁজির প্রায় ৯ গুণ।
সরেজমিন মধু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় বিক্রির জন্য পুকুরে পোনা ধরছিলেন তিনি। পাড়ে দেখা যায় পোনা নিতে আসা মৎস্য চাষীদের সারি। মধু মিয়া ‘সাংবাদিকদের জানান, এর আগে একই পুকুরে পরপর দু’বার গলদা চিংড়ি চাষ করেছি। ফলাফলও পেয়েছি ভালো। আমাদের উপজেলায় সচরাচর পোনা মাছ পাওয়া যায় না। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে পোনা আনতে হয় চাষীদের। স্থানীয় চাষীদের চাহিদার কথা চিন্তা করেই এবারের রেণু চাষ। কুলাউড়া সরকারি মিনি হ্যাচারী থেকে ৫ কেজি মিশ্র রেণু পোনা (রুই, কাতলা, মৃগেল, রাজপুঁটি, বাটা, কালিবাউস, গ্রাস কার্প, মিরর কার্প, সিলভার কার্প, বিগহেড) সংগ্রহ করি। গেত ১৭ মে পুকুরে রেণু ছাড়ি। নিয়মিত পরিচর্যার চার মাসেই বিক্রি উপযোগী পোনা আসতে শুরু করে। বর্তমানে আমার পুকুরে ৮শ কেজি পোনা রয়েছে। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ্য টাকা।
ইতিমধ্যে স্থানীয় চাষীদের কাছে ৫০০ টাকা কেজি দরে অর্ধলক্ষ্য টাকার পোনা বিক্রি করেছি আমি। এ পর্যন্ত রেণুসহ আমার ব্যয় হয়েছে ৪৫ হাজার টাকা। খরচ বাদে মিশ্র চাষ থেকে কম হলেও সাড়ে তিন লক্ষ টাকা মুনাফা হবে আমার।

উপজেলার মৎস্য চাষী মাছুম আহমদ জানান, সিলেট-হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আমাদের পোনা মাছ আনতে হয়। এখন হাতের কাছে মধু মিয়ার কাছ থেকে আমরা চাহিদা মতো পোনা পাচ্ছি। এতে কমেছে পোনা সংগ্রহের অতিরিক্ত খরচ।
এ বিষয়ে সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ সাংবাদিকদের বলেন, প্রযুক্তির এই যুগে সাহস করে এগিয়ে এলে সফলতা আসবেই। সঠিক নিয়ম মেনে কাজ করলে মৎস্য চাষে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা অপ্রতুল। রেণু পোনার মিশ্র চাষে মধু মিয়ার সাফল্যই এর উদারহণ।





আর্কাইভ