শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বিলাতি ধনিয়া চাষে নিরব বিপ্লব
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বিলাতি ধনিয়া চাষে নিরব বিপ্লব
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বিলাতি ধনিয়া চাষে নিরব বিপ্লব

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.)বিলাতি ধনিয়া চাষে যেন রীতিমত নিরব বিপ্লব ঘটিয়েছেন সিলেটের বিশ্বনাথের অসংখ্য চাষী। করেছেন নিজেদের ভাগ্য বদল। কর্মসংস্থান সৃষ্টি করেছেন অনেক বেকারের। শুধু তাই নয়, উচ্চ বাজারমূল্য ও অধিক আয়ের কারণে এ উপজেলায় দিনকে দিন বেড়েই চলেছে ধনিয়া চাষ। বেড়েই চলেছে স্বাবলম্বী মানুষের সংখ্যা।
এদিকে, সারা দেশে চাহিদা বিদ্যমান থাকা বিলাতি ধনিয়ার স্থানীয় বাজারেও বেশ চাহিদা বেড়েছে। অধিক ফলনের কারণে ক্রেতাদের জন্য ধনিয়ার দাম যেমন সহনশীল, তেমনি চাষীরাও ভালো দাম পাচ্ছেন।
জানা গেছে, মসলার মধ্যে বিলাতি ধনিয়া একটি কিউলিনারী হার্ব। এটিকে বাংলা ধনিয়া এবং সিলেটে একে বনঢুলা বলে। বর্তমানে এই ফসলটি বিশ্বনাথের বিভিন্ন এলাকায় চাষাবাদ হচ্ছে। বিশেষ করে উপজেলার অলংকারী ইউনিয়নে বাণিজ্যিকভাবে বিলাতি ধনিয়ার ব্যাপক চাষ হচ্ছে। অলংকারী ইউনিয়নের মুন্সিরগাঁও, মনুকোপা, পালগাঁও, বেতসান্দি ছনখাইড়, পিটাকরা ও ফরহাদপুরসহ বেশ কয়েকটি গ্রামে প্রায় ৮ একর জায়গাজুড়ে এ ধনিয়া চাষ করে আসছেন চাষীরা। কঠোর পরিশ্রম আর নিবিড় পরিচর্যা চালিয়ে দেখছেন একের পর এক লাভের মুখ। যার ফলে, ভাগ্যবদল হয়েছে অসংখ্য বেকারের। স্বচ্ছলতা ফিরেছে অনেক পরিবারের। এমন ভাগ্যবদল দেখে নতুন করে অনেকেই বিদেশ পাড়ি দেবার চিন্তা বাদ দিয়ে দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণে নেমে পড়ছেন বিলেতি ধনিয়া চাষে। যে কারণে এতদঞ্চলে বেড়েই চলেছে ধনিয়ার চাষ ও চাষীর সংখ্যা।
গতকাল বুধবার বিকেলে সরজমিন ওই এলাকাগুলো ঘুরে দেখা যায় ধনিয়ার পরিচর্যা, পাতা আহরণ ও ধনিয়া রোপনকৃত জমি রক্ষণাবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন অনেক চাষী। কথা হয় তাদের সাথে। তারা শোনান ভাগ্যবদলের গল্প।
মুন্সিরগাঁও এলাকার চাষী আবুল কালাম বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর বেশী দূর এগোতে পারিনি। ইচ্ছে ছিল ভাগ্যবদলের জন্যে বিদেশ পাড়ি দেয়ার। পরে সেটা আর হয়ে ওঠেনি। এলাকায় অনেকেই স্বাবলম্বী হচ্ছে দেখে নেমে পড়ি বিলাতি ধনিয়া চাষে। সফলতা এসে ধরা দেয় হাতের মুঠোয়। বর্তমানে প্রায় আড়াই বিঘা জমিতে ধনিয়া চাষ করেছি। বছরে প্রতি বিঘা জমিতে ধনিয়া চাষে খরচ আসে ৭০হাজার টাকার মত। এগুলো বিক্রি করে খরচ বাদ দিয়ে মুনাফা আসে ১ লক্ষ ১০হাজার টাকা প্রায়। তবে, বিলাতি ধনিয়া চাষে পরিশ্রম করতে হয় খুব বেশি। যত পরিশ্রম তত লাভ।’
কথা হয় আরেক চাষী মুজিবুর রহমান চৌধুরী কাওসারের সাথে। ধনিয়া রোপন পদ্ধতি কি রকম জানতে চাইলে এই সফল চাষী জানান, ‘আমাদের এখানে মূলতঃ ফাল্গুন মাসে এর বীজতলা তৈরী করতে হয়। চারা উৎপাদন হলে চৈত্র-বৈশাখ মাসে ধনিয়া রোপন করা হয়। রোপনের ১৫/২০দিন পর হতেই এগুলো বিক্রি শুরু হয়ে যায়। প্রতিদিন ৬হাজার টাকার মত ধনিয়া বিক্রি করা যায়। সালাদ ও তরকারীতে ব্যবহারের জন্যে এগুলোর চাহিদা ব্যাপক। পবিত্র রমজান মাসে ইফতারীর জন্যে ধনিয়ার পাতা ও ফুল দিয়ে চপ তৈরী করা হয়ে থাকে। চাহিদা পূরণে সিলেটের সোবহানী ঘাটে পাইকারী বাজারে এগুলো বিক্রি করে থাকি। প্রতিবছরই ধনিয়া বিক্রি করে আমার দেড় থেকে দুই লক্ষ টাকার মত আয় হয়।’
তিনি আরও জানান, বিলাতি ধনিয়া চাষ করে শুধু আমরা নিজেরাই স্বাবলম্বী হইনি। এর ফলে কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষের। বিশেষ করে নারীদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে যেসকল নারীরা পাতা আহরণের কাজ করেন, তারা প্রতি রোজ হিসেবে ৩শ টাকা পেয়ে থাকেন। তাছাড়াও, ১০০আঁটি প্রতি (আঁটি বাঁধার জন্যে) ১০টাকা হারে বাড়তি টাকা রোজগার করে থাকেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী সাংবাদিকদের বলেন, বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের মুন্সিরগাঁও, মনুকোপা, পালগাঁও, বেতসান্দি ছনখাইড়, পিটাকরা ও ফরহাদপুরসহ বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে বিলাতি ধনিয়া চাষ হচ্ছে। এই ধনিয়া চাষ করে পরিবারে স্বচ্ছলতা আনা সম্ভব। ইতিমধ্যে ওই এলাকাগুলোর অনেক বেকার ও শিক্ষার্থীরা বিলাতি ধনিয়া চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই ফসল চাষে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। বাড়ির আঙ্গিনার অব্যবহৃত উঁচু জমিতেও চাষ করা যায়। এ ক্ষেত্রে নারীরাও এই ধনিয়ার চাষ করতে পারেন। আগ্রহী চাষীরা উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা নিতে পারেন। আমরা তাদের পাশে আছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)