মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » ক্রীড়া প্রতিভা অন্বেষনের দু’মাসের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে
ক্রীড়া প্রতিভা অন্বেষনের দু’মাসের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: (১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) সরকার ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৮’’ এর ২য় পর্ব আজ মঙ্গলবার শেষ হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে বাছাইকৃত ১০০০ জন খেলোয়াড়দের মধ্য থেকে ৪০০ জনকে নিয়ে দু’ মাসের ক্যাম্প ঢাকা বিকেএসপিসহ দিনাজপুর ও বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রও অনুষ্ঠিত হয়।
বিকেএসপিতে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেনল মো. আনিছুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের কঠোর পরিশ্রমী ও খেলাধুলায় নিজেদেরকে আত্মোৎসর্গের পরামর্শ দেন।তিনি সকলকে লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ারও পরামর্শ দেন।
এ সময় আঞ্চলিক কেন্দ্র দিনাজপুরে পরিচালক (প্রশাসন ও অর্থ) হাওলাদার মো. রকিবুল বারী ও বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মহিউদ্দীন আহমেদ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মীমু, ক্রীড়া কলেজের উপাধ্যক্ষ মো. একরামুল হক ও ভারপ্রাপপ্ত উপ-পরিচালক (ক্রীড়াবিজ্ঞান) নুসরাৎ শারমিন ও ট্রেনিং কো-অর্ডিনেটর মো. রোকন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী ৩৮২ জনের মধ্যে ঢাকা বিকেএসপিতে ১৯২ জনকে, দিনাজপুরে ১৪২ জন ও বরিশাল বিকেএসপিতে ৪৮ জনকে সনদ প্রদান করা হয়।
২ মাসের ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ক্রীড়া মেধাসম্পন্ন প্রশিক্ষণার্থীদের বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল