শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৭২ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গাজীপুরে ৭২ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) গাজীপুরে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে ৭২ পাউন্ড ওজনের কেক কেটেছেন দলীয় নেতাকর্মীরা।
গতকাল ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে হোতাপাড়া এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় কেক কাটা ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন।
৭২ পাউন্ড ওজনের কেকটির দাম এক লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছেন বেলায়েত হোসেন।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. এমদাদুল হক, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সদস্য মো. ফিরোজ মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. খোরশেদ আলম ও শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো.কমর উদ্দিন প্রমুখ।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা