শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বিয়ের দাবিতে ২০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে ৩৫ বছর বয়সী নারীর অনশন
প্রথম পাতা » গাজিপুর » বিয়ের দাবিতে ২০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে ৩৫ বছর বয়সী নারীর অনশন
রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের দাবিতে ২০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে ৩৫ বছর বয়সী নারীর অনশন

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে বিয়ের দাবিতে ২০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ৩৫ বছর বয়সী এক নারী।

স্বামী-সন্তান রেখে গত ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যায়। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ধরে ওই নারী অনশন করলেও এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে পুলিশ।

অনশনে বসা জোসনা আকতার শৈলাট গ্রামের শ্যামল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জোসনার সঙ্গে একই এলাকার ফারুক মন্ডলের ছেলে আরিফুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলে আসছে।

অনশনকারী নারী ও প্রেমিকের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন জোসনা। আরিফুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক জানিয়ে বিয়ের দাবি জানান তিনি। জোসনার অনশনের খবর পেয়ে প্রেমিক আরিফুল পালিয়ে যান।

এদিকে, জোসনার সংসারে স্বামী-সন্তান থাকায় এবং উভয়ের বয়সের কথা বিবেচনা করে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করছেন স্থানীয়রা। কিন্তু বিয়ের দাবিতে অনড় জোসনা।

জোসনা আকতার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, দেড় বছর ধরে আরিফুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আরিফুল। স্বামী ও দুই কন্যাসন্তান রেখে প্রেমিক আরিফুলকে বিয়ের জন্যই আমি ঘর ছেড়েছি। আরিফুল আমাকে বিয়ে না করলে তার বাড়ি ছেড়ে যাব না। আমার স্বামী-সন্তান দরকার নেই, আমি শুধু আরিফুলকে চাই।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম বাচ্চু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে আমি ওই বাড়ি যাই। ওই নারীকে অনেক বুঝিয়েছি। দুইজনের বয়স ও স্বামী-সন্তানের কথা বিবেচনা করে জোসনাকে তার বাড়ি যেতে বলেছি। কিন্তু কোনোভাবেই জোসনা রাজি হচ্ছে না। বিয়ের দাবিতে অনড় জোসনা।

এ বিষয়ে জানতে চাইলে মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এখন পর্যন্ত কেউ বিষয়টি পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)