শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণাঞ্চলে চার চাকার বিশেষ নৌকা মঞ্চ মহাসড়কে
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণাঞ্চলে চার চাকার বিশেষ নৌকা মঞ্চ মহাসড়কে
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণাঞ্চলে চার চাকার বিশেষ নৌকা মঞ্চ মহাসড়কে

---বাগেরহাট অফিস :: (১৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মি.) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিকের আদলে গড়া বিশেষ নৌকা মঞ্চ তৈরী করা হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে বাগেরহাটের মহাসড়কে চালানো হয়েছে বিশেষ নৌকা মঞ্চ। নৌকার প্রতি ভালবাসা থেকে তৈরি বিশেষায়িত নৌকা দেখতে ভীড় জমাচ্ছে অনেকে। ৪৬ ফুট লম্বা ও ৭ ফুট চওড়া এ নৌকার জলে ও স্থলসহ চতুর্মুখী ব্যবহার রয়েছে। এ নৌকায় ২৫ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে । প্রয়োজনে যাত্রী ছাউনি হিসেবেও ব্যবহার করা যাবে।যেকোন স্থানে স্বল্প পরিসরে নৌকার সকল অংশ খুলে রাখা যাবে। যা আবার আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে জোরা লাগিয়ে পূর্নাঙ্গ নৌকায় পরিনত করা যাবে।

নৌকা তৈরিতে পৃষ্ঠপোষকতা করেছেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মাহফুজুর রহমান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিক নৌকার প্রতি ভালবাসা থেকে এ নৌকা তৈরি করেছেন জেলার কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু।

নৌকা তৈরির মূল উদ্যোক্তা যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু বলেন, ২০১৬ সালে ঢাকায় আওয়ামী লীগের জনসভায় নৌকা মঞ্চ দেখে স্থায়ীভাবে একটি নৌকা মঞ্চ তৈরির স্বপ্ন দেখি। এ স্বপ্নের বাস্তবায়ন করতে আজকের এ নৌকা মঞ্চ তৈরি করা। এ মঞ্চ নীদতে চলবে, রাস্তায় প্রচারণার কাজে ব্যবহার করা যাবে, বিভিন্ন সবা সেমিনারে নৌকা মঞ্চ হিসেবে ব্যবহৃত হবে। এছাড়াও প্রয়োজনে যাত্রী ছাউনি হিসেবেও ব্যবহার করা যাবে।

বাবু আরও বলেন, আড়াই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এ নৌকা তৈরি করেছি। সড়কে যাতায়াতের জন্য এ মঞ্চটিতে ৪টি চাকা, মটর ও উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। যা পরিবেশ বান্ধব। নৌকার নিচে এমনভাবে কিছু ড্রাম বসানো হয়েছে যাতে পানির মধ্যে অনায়াসে চলতে পারবে।

সোমবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার থেকে নৌকা চালিয়ে বাগেরহাটে আসেন মেহেদী হাসান বাবু। এসময় নৌকা দেখতে রাস্তার দু পাশে ভীড় জমায় সাধারন মানুষ। এসময় দলীয় নেতাকর্মীরা এ উদ্যোগকে স্বাগত জানান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কা প্রতিক হিসেবে বিভিন্ন নির্বাচনী সভায় অতিথিদের মঞ্চের ভূমিকা পালন করবে এ নৌকা মঞ্চ।
আওয়ামী লীগ নেতা শেখ মোস্তাক আহমেদ বলেন, আমরা নৌকাকে ভালবাসি। সাইনবোর্ড বাজারে এ রকম একটি নৌকা তৈরি হয়েছে, দেখে আমরা অভিভুত। আমরা চাই আগামীতেও নৌকা মার্কা ক্ষমতায় আসবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এ নৌকা প্রতিক।

নয়ন সরদার বলেন, সাইনবোর্ড বাজারে একটি নৌকা মঞ্চ বানিয়েছে দেখে খুব খুশি হয়েছি। নৌকা তৈরীর উদ্যোক্তা বাবুর এ প্রচেষ্টার সফলতা কামনা করি।

নৌকা মঞ্চ তৈরীর প্রধান পৃষ্ঠপোষক কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা এসএম মাহফুজুর রহমান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে নৌকার পক্ষে রাজনীতি করি। দল থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে দল করি না। আমার ছেলে মেহেদী হাসান বাবু আমার কাছে একটি বিশেষ নৌকা মঞ্চ তৈরি প্রস্তাব করে। বঙ্গবন্ধুর নৌকাকে ভালবেসে আমি তাকে সকল প্রকার পৃষ্ঠপোষকতা করেছি। নৌকা প্রতিকের প্রতি ভালবাসা থেকে এ নৌকা তৈরি করেছি। যতদিন বেচে আচি নৌকা মার্কার পক্ষেই কথা বলব। নৌকার পক্ষে কাজ করে যাব। ### ##





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)