মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে শিক্ষা সামগ্রী বিতরন
নবীগঞ্জে শিক্ষা সামগ্রী বিতরন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্টানের আয়োজন করা হয়। এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ৫নং ওয়ার্ডের মেম্বার আল আমিন খান, কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুহিনুর বেগম, কেন্দ্রীয় তালামিয নেতা আব্দুল মুহিত রাসেল, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, সময়ের বাণী অনলাইন পত্রিকার সম্পাদক মিজানুর রহমান সুহেল, প্রবাস বাংলা টিভি ইউকের নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, ছাত্রলীগ নেতা এম এ সবুর প্রমুখ। পরে অথিতিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরন করেন।





ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ