শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় জমাট বাঁধা সার বিপাকে ডিলাররা
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় জমাট বাঁধা সার বিপাকে ডিলাররা
বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় জমাট বাঁধা সার বিপাকে ডিলাররা

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২১মি.) বাফার গুদামের জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে গাইবান্ধার ডিলাররা বিপাকে পড়েছেন। কৃষকরা এই জমাট বাঁধা সার ক্রয়ে অনীহা প্রকাশ করছে। এই জমাট বাঁধা সার নিয়ে সার ডিলাররা বাফার কর্তৃপক্ষকে অভিযোগ করেও সুফল মেলেনি। এর প্রতিকারের দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। অন্যথায় সার উত্তোলন বন্ধ করতে বাধ্য হবে ডিলাররা।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুদেব কুমার চৌধুরী লিখিত বক্তব্যে উল্লে¬খ করেন, গাইবান্ধা জেলার বাফার গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার দীর্ঘদিন মজুদ রয়েছে। জেলার কৃষকরা জমাট বাঁধা ইউরিয়া ব্যবহারে অভ্যস্ত নয়। কৃষকদের অনীহার কারণে তারা জমাট বাঁধা সার বিক্রয় করতে পারছে না। এ নিয়ে জটিলতার সৃষ্টি হলে বিসিআইসি এর পরিচালক (অর্থ) মো. হাইউল কাইউম গাইবান্ধার বাফার গুদাম পরিদর্শন করে ডিলারদের সাথে মতবিনিময় করেন। তিনি ডিলারদের জমাট বাঁধা সার সরবারহ নেয়ার জন্য অনুরোধ এবং ভবিষ্যতে জমাট বাঁধা সার আর সরবরাহ দেয়া হবে না বলে আশ্বস্ত করেন। সেই জমাট বাঁধা সার মেশিনে ভেঙে ডিলারদের সরবরাহ দেয়া হয়। কিন্তু কৃষকরা এই সার ক্রয় না করায় ডিলারদের গুদামে এখনও অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় বাফার সার গোডাউনে কৃষক পর্যায়ে বিক্রয়ের অনুপোযোগী জমাট বাঁধা ইউরিয়া সার নতুন করে বাইরে থেকে সরবরাহ না নেয়ার জন্য গাইবান্ধার সারের বাফার কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। কিন্তু ডিলারদের সমস্যা নিরসনে একাধিকবার প্রদত্ত অভিযোগের কোন তোয়াক্কা না করেই গাইবান্ধার বাফার গুদামে জমাট বাঁধা ছেঁড়াফাটা ও কম ওজনের সারের বস্তা মজুদ অব্যাহত রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিলাররা জানান, এ অবস্থা চলতে থাকলে তাদের পক্ষে কোনক্রমেই জমাট বাঁধা সার উত্তোলন সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ লেবন, আব্দুস সবুর সরকার, একে মজিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সদস্য গাজী শরিফুল ইসলাম, সৈয়দ কামরুল ইসলাম ইমরান, সাবেক জেলা সভাপতি একেএম জিল¬ুর রহমান রাজু, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন প্রমুখ।





আর্কাইভ