শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত
প্রথম পাতা » নওগাঁ » সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৮মি.) “নব আনন্দে জগো,এসো মিলি প্রাণের উৎসবে” এ স্লোগানে নওগাঁর আত্রাইয়ে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হয়েছে সুবর্ণজয়ন্তী।
উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।

শুক্রবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব জুনাইদ আহমেদ পলক এমপি ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। বিশেষ অতিথি নওগাঁ পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

বেলা ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুন ফেরদৌস, সিংড়া নির্বাহী অফিসার শুসান্ত কুমার মাহতো, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, আত্রাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শিক্ষার পাশিপাশি তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। আগামীতেও সেই ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে বিদ্যালয়টি ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসবের শুরু হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)