শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাউথখালীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দশ গ্রাম প্লাবিত ২হাজার একর আমন ধানের ক্ষতি
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাউথখালীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দশ গ্রাম প্লাবিত ২হাজার একর আমন ধানের ক্ষতি
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাউথখালীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দশ গ্রাম প্লাবিত ২হাজার একর আমন ধানের ক্ষতি

---বাগেরহাট অফিস :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.) সাউথখালীর বগী বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, দশ গ্রাম প্লাবিত ২হাজার একরআমন ধানের ক্ষতি।৪ দিনেও ভাঙন মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। দুর্গতদের খবর নিতেও যায়নি বাঁধ কর্তৃপক্ষ ও প্রশাসনের কেউ। ভাঙন আতঙ্ক আর প্লাবনে ভেসে যাওয়া বহু আশার আমন ফসল হারিয়ে ক্ষুব্ধ হয়েছেন ক্ষতিগ্রস্তরা। বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগী এলাকার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দশ গ্রাম। ওই এলাকার শত শত পরিবার বাঁধ ভাঙার কারণে নিঃস্ব হয়ে গেছেন।

শরণখোলা উপজেলায় ৬৩ কিলোমিটার টেকসই বাঁধের কাজ বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান রয়েছে। ‘সিএইচডব্লিউই’ নামের চায়নার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) মাধ্যমে কাজ বাস্তবায়ন করছে। জরুরী ভাঙন প্রতিরোধের ব্যাপারে প্রকল্প সংশ্লিষ্টরা মাটি সংকটসহ নানা অজুহাত দেখাচ্ছে।

আজ শুক্রবার দুপুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বলেশ্বর নদের বাঁধভাঙা জোয়ারের পানি হুঁ হুঁ করে ঢুকছে লোকালয়ে। পানির সাথে ঝাঁকে ঝাঁকে কচুরিপানা ঢুকে কয়েক হাজার একর আমনের ক্ষেতে আটকে আছে। শত শত ঘরবাড়ি তলিয়ে রয়েছে। গত দু-দিনের চেয়ে আজ শুক্রবারপানির চাপ আরো প্রবল। পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বগী থেকে গাবতলা আশার আলো মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার বাঁধ সম্পূর্ণটাই বড় বড় ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে বাঁধের ওই অংশ বলেশ্বরে বিলীন হতে পারে। স্থানীয়রা জানান, ভাঙন আর প্লাবনে বগী, চালিতাবুনিয়া, তেড়াবেকা, বগী দশঘর, বগী সাতঘর, দক্ষিণ সাউথখালী, গাবতলাসহ আতঙ্কে রয়েছেন দশ গ্রামের মানুষ।

বগী এলাকার স্থানীয় ইউপি মেম্বার মো. রিয়াদুল পঞ্চায়তে বলেন, গত সোমবার (৮অক্টোবর) রাতে বাঁধ ভাঙতে শুরু করে। বর্তমানে ৩০০মিটারেরও বেশি এলাকা ভেঙে গেছে। প্রায় দুই হাজার একর আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির চেয়ে কচুরিপানায় আটকে ফসলের বেশি ক্ষতি করছে। সহ¯্রাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। ঘরে পানি উঠে যাওয়ায় গত দুদিন ধরে অনেক পরিবারে রান্না হয়নি। কিন্তু ভাঙনের আজ তিন দিন পার হলেও পানি উন্নয়ন বোর্ড, সিইআইপি প্রকল্প এমনকি প্রশাসনেরও কোনো লোক আমাদের এই এলাকার দুর্গত মানুষের খোঁজখবর নিতে আসেনি।

বগী গ্রামের মজিবর হাওলাদার জানান, তাঁর ঘেরে দুই লক্ষাধিক টাকার গলদা ও সাদা মাছ ছিল। তা সবই ভেসে গেছে। তাঁর মতো শত শত পরিবার নিঃস্ব হয়ে গেছে।

ওই গ্রামের আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ জানায়, তাঁদের ঘরে দুই দিন রান্না হয়না। ভাঙন থেকে কিছু দুরেই বারেক হাওলাদারের বাড়ি। বারেকের স্ত্রী হাওয়া বেগম (৪৫) জানান, রান্নবান্না করতে না পারায় বাজার থেকে শুকনা খাবার এনে খেতে হচ্ছে তাদের ।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, অব্যাহত ভাঙনে বগী এলাকা নিশ্চিহ্ন হওয়ার পথে। এবারের ভাঙনে পানির সঙ্গে কচুরিপানা ঢুকে আমনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। নদী শাসন না করে যতোই রিং বাঁদ দেওয়া হোক তা কোনো কাজে আসবে না।

উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) প্রকৌশলী শ্যামল দত্ত বলেন, রিং বাঁধ দিতে হলে প্রচুর মাটির দরকার। আশপাশের সব জমিতেই আমন ফসল রয়েছে। পানি নেমে গেলে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে মাটির ব্যবস্থা করা গেলে বাঁধের কাজ শুরু করা হবে।#####**ছবি দয়ো আছে ### ###





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)