শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট এ ছাত্র-ছাত্রীদের দিনব্যাপী বিদায় ও বরণ অনুষ্ঠান
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট এ ছাত্র-ছাত্রীদের দিনব্যাপী বিদায় ও বরণ অনুষ্ঠান
বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট এ ছাত্র-ছাত্রীদের দিনব্যাপী বিদায় ও বরণ অনুষ্ঠান

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে ‘পিএমই কার্নিভাল-২০১৮’ উদযাপিত হয়েছে। পিএমই বিভাগের ‘১৩ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় এবং ‘১৭ ব্যাচের শিক্ষার্থীদের বরণ উপলক্ষে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়।

অাজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি রেব করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বেগম সুফিয়া কামাল হল, গোল চত্ত্বর, প্রশাসনিক ভবন ও পুরকৌশল ভবন হয়ে ইএমই ভবনে এসে শেষ হয়।

পরে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও বুয়েটের পেট্রোলিয়াম এন্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারস বাংলাদেশ সেকশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। পিএমই বিভাগের প্রভাষক জনাবা নাদিয়া মাহজাবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. জায়েদ বিন সুলতান।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ২১০০ সাল পর্যন্ত ডেলটা প্ল্যান গ্রহণ করেছে। যেখানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে প্রাকৃতিক ও খণিজ সম্পদের পাশাপাশি সমুদ্র সম্পদের প্রতি গুরুত্ব দিতে বলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গোপসাগরে বিশাল আয়তনের সমুদ্র বিজয় পিএমই বিভাগের শিক্ষার্থীদের জন্য দারুণ সম্ভাবনা তৈরি করে দিয়েছে।

চুয়েট ভিসি আরো বলেন, বঙ্গোপসাগরে অঢেল সম্পদ রয়েছে। এই খাতে বিদেশী নির্ভরতা কমিয়ে আমাদের প্রকৌশলীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের ব্লু-ইকোনমি বাস্তবায়নে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। আমরা এখন উন্নয়নশীল দেশের গন্ডি পেরিয়ে উন্নত-সম্মৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখছি। উন্নত দেশের পথে হাঁটতে হলে প্রবৃদ্ধি বাড়াতে হবে। আমাদের পেট্রোলিয়াম প্রকৌশলীদের হাত ধরে দেশ সেই লক্ষ্যে পৌঁছে যাবে। পরে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো- টেকনিক্যাল সেমিনার, প্রীতি ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক সন্ধ্যা প্রভৃতি।





আর্কাইভ