রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা শুরু
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা ::বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের উদ্যোগ্যে ও ব্যবস্থাপনায় আজ রবিবার থেকে দৈহিক ওজন গ্রহনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপি জাতীয় ২৭তম সিনিয়র এবং ১২তম মাস্টার পুরুষ শরীরগঠন প্রতিযোগিতা-২০১৫৷ এবারের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা করছে ওয়ালটন, ইটনা গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের শেপ-আপ, মাল্টি স্পোর্টস, জিএনসি লাইভ ওয়েল, মাল্টিট্রেড ইন্টারপ্রাইজ লি: ও আব্দুল মোনেম লিমিটেড ৷
২৭তম সিনিয়র বিভাগের খেলা গুলো অনুষ্ঠিত হবে মোট ৭টি ওজন শ্রেণীতে৷ আর যাদের বয়স ৪০ বছরের উর্ধে তারা অংশ গ্রহন করছেন মাস্টার বিভাগে৷ আজ রবিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অংশ গ্রহন করা সকল খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহন করা হয়৷ আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে শুরু হবে প্রতিযোগিতার প্রিজাজিং পর্ব৷ সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রতিরৰা বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভুঁইয়া,এমপি৷ আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়৷





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ