বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুরে পানিতে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
পুকুরে পানিতে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে মো. ইয়াছিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন উপজেলার পূর্ব রাউজানের মো. আবু তৈয়্যব ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইয়াছিন ঘরে পাশের মাঠে খেলতে গিয়ে অসাবধানতা বশত পুকুরে পড়ে যায়। প্রায় অাদা ঘণ্টা ইয়াছিনের কোন রকম সাড়া শব্দ না পেয়ে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের পুকুর শিশুটিকে ভেসে থাকতে দেখে।
পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
এদিকে রাউজানে একের পর এক পুকুরে ডুবে শিশুর মুত্য সংখ্যা বেড়ে চলছে। ইয়াছিন এর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।





জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ