শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার মানুষের আকাঙ্খিত চার লেন সড়ক উদ্বোধনে হুইপ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার মানুষের আকাঙ্খিত চার লেন সড়ক উদ্বোধনে হুইপ
বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার মানুষের আকাঙ্খিত চার লেন সড়ক উদ্বোধনে হুইপ

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) গাইবান্ধাবাসীর বহুল আকাঙ্খিত চার লেন সড়ক শহরের ১নং রেলগেট এলাকায় আজ বৃহস্পতিবার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চার লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, সড়ক ও জনপথ অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন প্রমুখ।
উল্লেখ্য, যানজট দুর এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যপক উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধায় নির্মিত হচ্ছে চারলেন সড়ক। শহরের ডিসি অফিস থেকে পূর্বপাড়া পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু করা হলো। গাইবান্ধার কোনো সড়ক এই প্রথম চার লেনে উন্নীত করা হচ্ছে।
হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, পলাশবাড়ী উপজেলা থেকে গাইবান্ধা পর্যন্ত ২১ কি.মি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং গাইবান্ধা শহরের ডিসি অফিস থেকে পূর্বপাড়া পর্যন্ত ২.৫ কি.মি. সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ব্যয় ধরা হয়েছে ১শ’ ৫৮ কোটি ৯৮ লাখ টাকা। আগামী বছরের জুনের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (রংপুর জোন) এর আওতায় এই চার লেন সড়কের কাজ করা হচ্ছে। এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে গাইবান্ধা শহরের যানজট কমে যাবে। সেইসাথে বালাসীঘাট থেকে ফেরী চলাচল শুরু হলে রংপুর বিভাগের আট জেলার সাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দুরত্ব অনেক কমে যাবে।





আর্কাইভ