শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পাইপলাইনে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত গাইবান্ধাবাসী
প্রথম পাতা » গাইবান্ধা » পাইপলাইনে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত গাইবান্ধাবাসী
শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইপলাইনে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত গাইবান্ধাবাসী

---গাইবান্ধা প্রতিনিধি :: উত্তরবঙ্গের প্রবেশমুখ বগুড়ায় পাইপলাইনের মাধ্যমে সর্বশেষ গ্যাস এসেছে ২০০৫ সালে। এরপর গাইবান্ধাসহ উত্তরের রংপুর বিভাগের আর কোনো জেলাতে দেয়া হয়নি গ্যাস সংযোগ। ফলে গ্যাসের অভাবে গাইবান্ধায় গড়ে উঠছে না আশানুরূপ শিল্প-প্রতিষ্ঠান। এতে একদিকে যেমন বাড়ছে না কর্মসংস্থান অপরদিকে দুর্ভোগে আছেন ব্যবসায়ী, সিএনজিচালক ও গৃহিণীরা।
বগুড়া থেকে গাইবান্ধার বুক চিড়ে রংপুর হয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড পর্যন্ত পাইপলাইনে গ্যাস সরবরাহের উদ্যোগ নেয়া হলেও গাইবান্ধায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস বিতরণ থেকে বঞ্চিত গাইবান্ধাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহত্তর রাজশাহী বিভাগে বিতরণের জন্য ১৯৯৯ সালের নভেম্বরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রতিষ্ঠিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডকে (পিজিসিএল) পাইপলাইনের মাধ্যমে বিদ্যুৎ, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, সিএনজি স্টেশন, শিল্প-বাণিজ্যিক ও গৃহস্থালীতে গ্যাস বিতরণের দায়িত্ব দেয়া হয়। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্র“তি দিয়েছিলেন। সেই প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্য বগুড়া থেকে গাইবান্ধার ওপর দিয়ে রংপুর হয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হবে।
এদিকে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস বিতরণ না হওয়ায় জেলায় আশানুরূপভাবে গড়ে উঠছে না শিল্প-প্রতিষ্ঠান। ফলে জেলার অর্থনৈতিক উন্নয়নও সাধিত হচ্ছে না। সেইসঙ্গে ঘটছে না শিল্পের বিকাশ। গ্যাস না পাওয়ায় বর্তমানে গাইবান্ধার সাত উপজেলার সহস্রাধিক সিএনজিচালককে বাধ্য হয়ে এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে যেমন বেড়েছে দুর্ঘটনা।
এছাড়া গৃহস্থালীর রান্নার কাজে এলপি গ্যাস সিলিন্ডার কিনে গৃহিণীরা ব্যবহার করলেও থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। কেননা দেশের বিভিন্ন স্থানে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে অহরহ। এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাইবান্ধাবাসী। তাই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগের দাবী গাইবান্ধাবাসীর।





আর্কাইভ