শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে অবৈধ বিলবোর্ড অপসারণ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে অবৈধ বিলবোর্ড অপসারণ
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে অবৈধ বিলবোর্ড অপসারণ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে প্রার্থীদের গুণকীর্তন সম্বলিত সকল প্রকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, নির্বাচনী পোস্টার, দেয়াল লিখন, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণ কাজ শুরু করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে আজ ১১ নভেম্বর রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এ অপসারণ কাজ শুরু হয়।

জানা গেছে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, তানভীর আল নাসীফ, কাউছার আহাম্মেদ রবিবার গাজীপুর শহরের রাজবাড়ি সড়ক, চান্দনা চৌরাস্তা, টঙ্গী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শ্রীপুর, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারগণ ওইসব উপজেলার বিভিন্ন স্পটে উপর্যুক্ত প্রচারণা সামগ্রীসমূহ অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার নেতৃত্বে সকালে কাপাসিয়া বাজার এলাকা ও সড়কের অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমানের নেতৃত্বে সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কের অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

এছাড়া সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার শ্রীপুরের মাওনা সহ বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের ঊর্ধ্বতনদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার বানিয়ে বিভিন্ন স্থানে টাঙান। কিন্তু সেটা নির্বাচনী আচরণ বিধি লংঘনের আওতায় পড়ায় রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের নির্দেশে অপসারণ করা হচ্ছে। এ কাজ অব্যাহত থাকবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় আগামী ১৪ নভেম্বর রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এসব স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ