শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে পাগল হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে পাগল হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে পাগল হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার

---গাইবান্ধা  প্রতিনিধি :: গাইবান্ধায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালানো পাগল একটি হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার ও চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি পোষা হাতি মাহুত গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় পথে মধ্যে উপজেলার কোচাশহর বাজার থেকে এক পথচারী ফসলে কীট নাষক দেয়ার জন্য পলিব্যাগে করে (ফুরাডন) নিয়ে বাড়ী ফিরছিল। এমন সময় হাতিটি সুর দিয়ে পলিব্যাগসহ ফুরাডনের প্যাকেটটি তার হাত থেকে নিয়ে খেয়ে ফেলে তার কিছুক্ষন পর বিষক্রিয়ায় হাতিটি পাগল হয়ে মাহুতকে ফেলে দিয়ে দোকান পাটে তান্ডব চালিয়ে ছোঁটাছুটি করতে থাকে ও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনকে এ পাগল হাতি থেকে সাধারন মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়া ও হাতিটির চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে মালিককে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়।
এ নির্দেশনা পেয়ে উপজেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা ভ্যাটেনারি সার্জেন বেলাল হোসেনের তত্বাবধানে স্থানীয়দের সহায়তায় হাতিটিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পুকুরের এক ধারে এনে বিষক্রিয়া নাষক ভ্যাকসিন করলে তার ২০মিনিট পর হাতিটি সুস্থ্য ও স্বভাবিক হয় এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি।





আর্কাইভ