সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে কোটি টাকা মূল্যের ২টি তক্ষক উদ্ধার
সুন্দরবনে কোটি টাকা মূল্যের ২টি তক্ষক উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) বাগেরহাটের মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ২টি তক্ষক আটক করেছে। আটক তক্ষক ২টিকে আজ সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।আটককৃত তক্ষক ২টির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা বলে কোস্টগার্ড দাবী করেছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পাচারকারীরা বন্যপ্রণি নিয়ে দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা রবিবার রাতে দ্রুত অভিযানে নামে।
কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌছালে বন্যপ্রণি পাচারকারীরা প্লাষ্টিকের ঝুড়িতে রাখা তক্ষক ২টি ফেলে পালিয়ে যায়।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ