শিরোনাম:
●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১৯ জন
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১৯ জন
বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১৯ জন

---মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুল,ময়মনসিংহ প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল,জোট ও স্বতন্ত্র মিলিয়ে ১১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর পক্ষে ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৭ আসন থেকে মনোনয়ন পত্র জমাদেন দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামসহ নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম, জাহিদ হোসেন ময়মনসিহ সদর থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্র অনুযায়ী ১১টি আসনে ১১৯জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বিভিন্ন সূত্র অনুযায়ী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : আ’লীগের বর্তমান এমপি জুয়েল আরেং, বিএনপি’র সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আলী আজগর, সালমান ওমর রুবেল, ইসলামী আন্দোলনের হুমায়ুন মোঃ আব্দুুুল্লাহ আল হাদী, কৃষক শ্রমিক জনতালীগের বাবুল দেবনাথ ও মোঃ আব্দুস সালাম এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : আ’লীগের বর্তমান এমপি শরীফ আহমেদ, বিএনপি’র শাহ শহীদ সারোয়ার, আবুল বাশার আকন্দ, ঐক্য ফ্রন্টের এডভোকেট নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের গোলাম মাওলা ভূইয়া ও ইসলামী ঐক্যজোটের মুফতি তৈয়ব হোসাইন ।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : আ’লীগের বর্তমান এমপি নাজিম উদ্দিন আহমেদ, বিএনপি’র আহমেদ তাইয়েবুর রহমান হিরণ, আব্দুস সেলিম ও এম ইকবাল হোসাইন, আওয়ামীলীগ বিদ্রোহী আলী আহমেদ খান পাঠান সেলভি , সিপিবি’র হারুন আল বারী, ন্যাপের আব্দুল মতিন ও তরিকত ফেডারেশনের প্রাণেশ পন্ডিত।

ময়মনসিংহ-৪ (সদর) : বিএনপি’র ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন ও মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিপিবি’র, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি’র মোঃ হামিদুল ইসলাম ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ এর আবু সায়িদ মহিউদ্দিন আহমদ।

ময়মনসিংহ-৫ (মুক্তাাগছা) : আ’লীগ থেকে সাবেক এমপি আলহাজ কেএম খালিদ বাবু, বিএনপি’র আলহাজ্ব জাকির হোসেন বাবলু, জাতীয় পার্টি থেকে বর্তমান এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জাকির হোসেন বাবুল, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফ্তি হাবিবুুর রহমান, জাকের পার্টির জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাকিম মন্জুরুল হক, এনপিপি থেকে সামান মিয়া, কৃষক শ্রমিক জনতালীগের শাহীনূল আলম ও সোহেল মিয়া এবং স্বতন্ত্র থেকে আমজাদ হোসেন ও এড. মোস্তফা কামাল।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : আ’লীগের বর্তমান এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, বিএনপি’র শামছ উদ্দিন আহমেদ ও আকতারুল আলম ফারুক, জাতীয় পার্টি’র খন্দকার রফিকুল ইসলাম, স্বতন্ত্র থেকে শফিকুল ইসলাম মিন্টু ও অধ্যাপক জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল আলম সিদ্দিীকী এবং কৃষক শ্রমিক জনতালীগের বিল্লাল হোসেন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : আ’লীগের সাবেক এমপি আলহাজ্জ হাফেজ রুহুল আমিন মাদানী, বিএনপি’র, ডা. মাহবুবুর রহমান লিটন, জয়নাল আবেদিন, আমিনুল ইসলাম আমিন সরকার, জাতীয় পার্টি’র বেগম রওশন এরশাদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আজিজুল হক, খেলাফতে মজলিশ আব্দুল মোমেন, জাকের পার্টি’র মোস্তফা আমীর ফয়সাল ও স্বতন্ত্র থেকে আব্দুর রাজ্জাক।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : জাতীয় পার্টি’র বর্তমান এমপি ফখরুল ইমাম, বিএনপি’র শাহ নুরুল কবির শাহীন, রুহুল আমিন, গণফোরাম থেকে অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ হাবিবুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে খিদির আহামেদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে আবুল বাসার।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) : আ’লীগ এর বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিএনপি’র খুররম খান চ্যেধুরী ও ইয়াসের খান চৌধুরী, জাসদ এর অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি সাইদুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের আলমগীর কবির উজ্জ্বল, স্বতন্ত্র থেকে আ’লীগ এর সাবেক এমপি মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম, ঔক্য ফ্রন্ট থেকে লতিফুল বারী হামিম, স্বতন্ত্র থেকে শহিদ উল্লাহ ও আব্দুল কাদির এবং জাকের পার্টি থেকে শফিকুল আলম।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : আওয়ামীলীগের বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, বিএনপি থেকে এবি সিদ্দিকুর রহমান ও আক্তারুজ্জামান বাচ্ছু,স্বতন্ত্র থেকে ওবায়দুল আনোয়ার বুলবুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সৈয়দ মোহাম্মদ মোরশেদ, গণফ্রন্ট থেকে দীন ইসলাম, জাতীয় পার্টি থেকে মুজিবুর রহমান ও ইসলামী আন্দোলন থেকে জয়নাল আবেদীন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) : আ’লীগ থেকে কাজিম উদ্দিন আহামেদ ধনু , বিএনপি’র ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু, অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ও মোর্শেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ অ্যাডভোকেট আমানউল্লাহ সরকার ও জাকের পার্টি থেকে নাজমা আক্তার।





আর্কাইভ