শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন
রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন

--- পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর উপজেলাগুলোত চলতি বছর আমন ধানের বাম্পার ফলন ফলেছে। তবে শ্রমিক সংকটসহ নায্যমুল্য না পাওয়ায় হতাশা আর দুশ্চিন্তায় কৃষক। শ্রমিক সংকটে ক্ষেত থেকে পাকা ধান ঘরে ফসল তুলতে পারছে না অনেক কৃষক। ফলে ক্ষেতেই পড়ে রয়েছে পাকা আমন ধান। অপরদিকে মৌসুমের শুরুতেই মধ্যস্বত্তভোগীদের কারনে ধানের প্রকৃত মুল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক।

কৃষি বিভাগ সংশ্লিষ্টরা জানান, কৃষি কাজে বেড়েছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। কিন্তু আর্থিক সীমাবদ্ধতায় অনেক কৃষক সে সব উপকরন সংগ্রহ করতে পারছেনা।
অপরদিকে কৃষকরা জানায়, যেহেতু কৃষি কাজ একটি সিজনাল কর্ম সেহেতু এলাকার অনেক কৃষি শ্রমিক যোগ দিয়েছে বিভিন্ন আয় বর্ধক পেশায়। এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় এবং বেশি রোজগার হওয়ায় কৃষি কাজের শ্রমিক কমে গেছে। এর পাশপাশি বেড়েছে শ্রমিকের শ্রম মূল্য। যা একজন কৃষকের পক্ষে বহন করা অসম্ভব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৪০ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়। এসব জমিতে স্থানীয়জাত ছাড়াও ব্রি ৫১, ৫২, ৪১, ৭৬, ৭৭, ৭৩ এবং ব্রি ১১, ২২, ২৩, স্বর্নমুসুরী জাতের ধানের আবাদ হয়েছে। এরমধ্যে উচু জমিতে উৎপাদিত বিআর-১১, ব্রি-৫২, স্থানীয় জাতের শালগ্রীমি ও কুটি অগ্রানী ধান ইতিমধ্যে কাটা করা শুরু করেছে কৃষক। কিন্তু শ্রমিক সমস্যায় অনেক কৃষক মাঠ থেকে ধান ঘরে তুলতে পারছেন না। অপরদিকে বর্তমানে ধানের বাজার দর কম রয়েছে বলে অভিযোগ কৃষকদের।
কৃষকদের দাবী, এতে শ্রমমূল্য বাদে লাভের অংশ খুব বেশি থাকছেনা। জমির শ্রেণি প্রকার ভেদে কোন কোন সময় শুধু শ্রম মুল্যের প্রাপ্তি হচ্ছে। আবার লোকসানও গুনতে হচ্ছে। কৃষক বিল্লাল মৃধা জানান, স্থানীয় মাপের ৩ শতাংশ জমির চাষাবাদে খরচ পরেছে ১হাজার টাকা। আগাম জাতের আমন ধান বিক্রয় হচ্ছে ৪শ’ থেকে সাড়ে ৫শ’টাকা মন দরে।





আর্কাইভ