মঙ্গলবার ● ২৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলপুরে ভীমরুলের কামড়ে আহত-১০ : গুরুতর অবস্থায় হাসপাতালে-১
ফুলপুরে ভীমরুলের কামড়ে আহত-১০ : গুরুতর অবস্থায় হাসপাতালে-১
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ফুলপুরে গরুকে ঘাস খাওয়ানোর সময় গরুর শিংয়ের আঘাতে ভীমরুলের বাসা ভেঙে যাওযায় গরুকে বাঁচাতে গিয়ে ভীমরুলের কামড়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সিরাজ মাস্টার নামে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর)বেলা ১১টার দিকে ফুলপুর উপজেলার চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার চানপুর গ্রামের ফসলের মাঠে মর্টারের পুরাতন ঘরে ভীমরুল বাসা বাধে। ওখানে স্থানীয় কৃষক নুরুল আমিন তার গরুকে ঘাস খেতে দিলে গরুর শিংয়ের আঘাতে ভীমরুলের বাসা ভেঙে যায়। এরপর অসংখ্য ভীমরুল গরুকে কামড়াতে থাকলে গরুটির লাফালাফি দেখে নুরুল আমিনের ছেলে দৌঁড়ে বাড়ি গেলে তার পেছনে হাজার হাজার ভীমরুল উড়ে বাড়ি আসে। এ ঘটনায় ভীমরুলে কামড়ে চানপুর গ্রামের সিরাজ মাস্টার ও তজিম উদ্দিনসহ প্রয় ১০ জন আহত হয়।
এসময় গুরুতর আহত সিরাজ মাস্টারকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়াও তজিম উদ্দিন নামে আরেকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সলিম রানাসহ আহত আরো ৮ জনকে বিভিন্ন ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক