শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নির্বাচনী জয়ে এগিয়ে আ’লীগ পিছিয়ে বিএনপি
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নির্বাচনী জয়ে এগিয়ে আ’লীগ পিছিয়ে বিএনপি
শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে নির্বাচনী জয়ে এগিয়ে আ’লীগ পিছিয়ে বিএনপি

---সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে গত পাঁচটি সংসদ নির্বাচনের ফল পর্যালোচনা করে দেখা গেছে জয়ের দিক দিয়ে আওয়ামী লীগই দল হিসেবে সিলেট জেলায় সবার উপরে রয়েছে।

সিলেট-১ আসনে তিনবার আওয়ামী লীগ ও দুইবার বিএনপি জয় পেয়েছে। সিলেট-২ আসনে দুইবার করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং একবার বিএনপি জয় পায়। সিলেট-৩ আসনে দুইবার করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এবং একবার বিএনপির প্রার্থী জয়ী হন। সিলেট-৪ আসনে আওয়ামী লীগ তিনবার ও বিএনপি দুইবার জয়ী হয়। সিলেট-৫ আসনে দুইবার আওয়ামী লীগ এবং একবার করে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট জয় পেয়েছে। সিলেট-৬ আসনে তিনবার আওয়ামী লীগের প্রার্থী এবং একবার জাতীয় পার্টির প্রার্থী ও স্বতন্ত্র হিসেবে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী একবার বিজয়ী হন।

সিলেট-১ : মহানগর ও সদর নিয়ে গঠিত সিলেট-১ আসন। এই আসনে তিনবার আওয়ামী লীগ এবং দুইবার বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী প্রয়াত খন্দকার আবদুল মালিক সাংসদ হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী জিতেছিলেন। ২০০১ সালে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জয়ী হন। বর্তমান সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৮ সালের নির্বাচনে জয়ী হন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মুহিত।

সিলেট-২ : বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে সিলেট-২ আসন। ১৯৯১ সালে জাতীয় পার্টির মকসুদ ইবনে আজিজ লামা, ১৯৯৬ সালে আওয়ামী লীগের শাহ আজিজুর রহমান, ২০০১ সালে বিএনপির এম ইলিয়াস আলী, ২০০৮ সালে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী ও ২০১৪ সালে জাপার মো. ইয়াহ্ইয়া চৌধুরী বিজয়ী হন।

সিলেট-৩ : দক্ষিণ সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন। পাঁচটি নির্বাচনের মধ্যে দুইবার (২০০৮ ও ২০১৪ সালে) আওয়ামী লীগের প্রার্থী (মাহমুদ উস সামাদ চৌধুরী) বিজয়ী হয়েছেন। বাকি তিনবারই আওয়ামী লীগের প্রার্থী দ্বিতীয় অবস্থানে ছিলেন। এর মধ্যে ২০০১ সালে এখানে জয় পান বিএনপির প্রার্থী শফি আহমেদ চৌধুরী। আর ১৯৯১ ও ১৯৯৬ সালে জিতে সাংসদ হন জাপার এ মুকিত খান।

সিলেট-৪ : গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ নিয়ে সিলেট-৪ আসন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে আসছেন ইমরান আহমদ। তিনি তিনবার (১৯৯১, ২০০৮ ও ২০১৪ সালে) এখানে সাংসদ নির্বাচিত হয়েছেন। বাকি দুইবার এখানে বিএনপির প্রার্থী জয় পেয়েছেন। ১৯৯৬ সালে প্রয়াত সাইফুর রহমান ও ২০০১ সালে দিলদার হোসেন সেলিম বিজয়ী হন।

সিলেট-৫ : জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে সিলেট-৫ আসন। এই আসনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও ধর্মভিত্তিক দুটি দলের ভোটব্যাংক রয়েছে। দুইবার (১৯৯৬ ও ২০০৮ সাল) আওয়ামী লীগের প্রার্থী (হাফিজ আহমদ মজুমদার) বিজয়ী হয়েছেন। একবার করে জিতেছেন জাতীয় পার্টি (২০১৪ সালে, সেলিম উদ্দিন), জামায়াতে ইসলামী (২০০১ সালে, ফরীদ উদ্দিন চৌধুরী) ও ইসলামী ঐক্যজোটের (১৯৯১ সালে, ওবায়দুল হক)।

সিলেট-৬ : বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে সিলেট-৬ আসন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখানে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে এই তিনবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। ১৯৯১ সালে জাতীয় পার্টির প্রার্থী শরফদ্দিন খসরু ও ২০০১ সালে স্বতন্ত্র হিসেবে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সৈয়দ মকবুল হোসাইন লিচু মিয়া জয়লাভ করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)