শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাভী পালনে ফিরছে সচ্ছলতা
প্রথম পাতা » কৃষি » গাভী পালনে ফিরছে সচ্ছলতা
শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাভী পালনে ফিরছে সচ্ছলতা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাভী পালন করে সচ্ছলতা ফিরছে গাইবান্ধার মানুষের। অধিকাংশ বাড়িতেই পালন করা হয় গাভী। গাভীর দুধ বিক্রি করে সংসারে বাড়তি আয়ের যোগান হচ্ছে। ফলে আর্থিক সচ্ছলতা ফিরছে তাদের।
প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধার মানুষদের মধ্যে গাভী পালনে আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন ১ হাজার থেকে ১৫শ লিটার দুধ বিক্রি হয়।
এর মধ্যে রয়েছে শাহীওয়াল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ানসহ বিভিন্ন উন্নত প্রজাতির গাভী। কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধে টিকাদান, চিকিৎসা, গাভী পালনে কারিগরী পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
গাভী পালন করে দুধ বিক্রেতা মজনু মিয়া ও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন ১ হাজার থেকে ১৫শ লিটার দুধ বিক্রি হয়। স্থানীয় বাজারে চাহিদা মেটার পরও দুধ অবিক্রিত থাকছে। ফলে তারা অপেক্ষাকৃত কম মূল্যে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কখনো কখনো দুধ অবিক্রিত থাকার ফলে সেগুলো নষ্ট হয়ে ক্ষতির শিকার হচ্ছেন তারা। চরের প্রায় প্রতিটি পরিবারেই তিনটি থেকে ছয়টি পর্যন্ত গাভী রয়েছে।
সদর উপজেলার কাটিহারা গ্র্রমের রাজু মিয়া (৪০) বলেন, আমার ৬টি গরুর মধ্যে ৩টি দুধ দেয়। সেই দুধ বিক্রি করে ছেলে-মেয়েদের লেখাপড়াসহ সংসার চালাতে পারছি। কিন্তু আগে অভাবে খেয়ে না খেয়ে দিন কাটতো। সাঘাটা উপজেলার খামার পবনতাইড় গ্রামের আয়নাল হক (৬৫) বলেন, আমার ৫টি গরুর মধ্যে বর্তমানে ২টি গাভীর ১৫ থেকে ১৮ লিটার দুধ হয়। কৃষি কাজের পাশাপাশি গাভীর দুধ বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছি।
রিকল প্রকল্পের কো-অর্ডিনেটর এসকেএস ফাউন্ডেশনের বাহারাম খান বলেন, আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যামের সার্বিক সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের রিকল প্রকল্পের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ সাঘাটা উপজেলা সদরের পার্শ্ববর্তী ঝাড়াবর্ষা গ্রামে একটি চিলিং প্লান্ট (দুধ শীতলীকরণ কেন্দ্র) স্থাপন করছে। কেন্দ্রটিতে প্রায় ২ হাজার লিটার দুধ বিক্রয়ের নিশ্চয়তা এবং দুধের ন্যায্য মূল্য পাচ্ছেন দুধ উৎপাদনকারীরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল লতিফ বলেন, গাইবান্ধা সদরসহ উপজেলা ও ইউনিয়নে যে পরিমাণ দুধ উৎপাদন হয় স্থানীয়ভাবে মানুষের চাহিদা মেটার পরও অনেক দুধ অবিক্রিত থাকে। প্রাণ গ্রুপ সাঘাটায় একটি চিলিং প্লান্ট (দুধ শীতলীকরণ কেন্দ্র) স্থাপন করছে। দুধের ন্যায্য মূল্য পাচ্ছেন খামারীরা। এতে মানুষদের মধ্যে গাভী পালনে আগ্রহ বাড়বে বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)