শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের টোকেন মেশিন বিকল জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল
প্রথম পাতা » নওগাঁ » আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের টোকেন মেশিন বিকল জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল
শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের টোকেন মেশিন বিকল জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের টোকেন মেশিন দীর্ঘ প্রায় ৬মাস যাবৎ বিকল রয়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে হাতকাগজের মাধ্যমে ক্লিয়ারপ্রাপ্ত লাইনে ট্রেন চলাচল করছে।এভাবে মাসের পর মাস হাতকাগজের মাধ্যমে ট্রেন চলাচলের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাওে বলে মনেকরছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জানাযায়, ব্রিটিশ আমল থেকে ব্রিটশ সময়ে নির্মিত টোকেন মেশিনের মাধ্যমে আহসানগঞ্জ ও মাধনগর স্টেশনের লাইন ক্লিয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। এখনও পর্যন্ত দেশের প্রতিটি স্টেশনে এই টোকেন মেশিনের মাধ্যমে লাইন ক্লিয়ার দেওয়া হয়। সে অনুযায়ী নির্বিঘেœ ট্রেন চলাচল করে থাকে।

প্রায় ৬মাস পূর্বে নাটোরের মাধনগর স্টেশনের পশ্চিম পাশে একটি ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে মাটির নিচ দিয়ে যাওয়া টোকেন মেশিনের তারটি কেটে যায়। ফলে বিকল হয়ে যায় আত্রাইয়ের আহসানগঞ্জ ও মাধনগর স্টেশনের টোকেন মেশিনের কার্যক্রম। ৬মাস পূর্বে তার কেটে এই সার্ভিস কার্যক্রম বন্ধ হয়ে গেলেও অদ্যাবধি মেরামত করা হয়নি। বর্তমানে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের জন্য লাইন ক্লিয়ার দিতে হাত কাগজ ব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের একজন কর্মচারী বলেন, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত হাতকাগজের মাধ্যমে ট্রেন চালানো যায়। কিন্ত মাসের পর মাস ধরে এভাবে ট্রেন চালানো কোন ভাবেই নিরাপদ নয়। হাতকাগজের মাধ্যমে ট্রেন চালানোর ফলে কিছুদিন পূর্বে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অল্পের জন্য দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থেকে রেহাই পায়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো: ছাইফুল ইসলাম জানান, টোকেন মেশিনটি বিকল হওয়ার সাথে সাথেই উর্ধ্বতন মহলকে অবগত করানো হয়েছে। টোকেন মেশিন লাইন ক্লিয়ারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে স্থানে মাটির নিচে তার কেটেছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলেই এটি সচল হচ্ছে না। আশাকরছি অল্প দিনের মধ্যেই কর্তৃপক্ষ এটি মেরামত করে সচল করবেন।

এদিকে হাজার হাজার ট্রেন যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টোকেন মেশিন সচল করা প্রয়োজন বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

আর্কাইভ