রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই : লেঃ কর্ণেল মোসতাক
জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই : লেঃ কর্ণেল মোসতাক
মহালছড়ি প্রতিনিধি :: সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্বাবধানে পরিচালিত লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আসবাবপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি এ কথা বলেন। আজ ৬ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১ টায় লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরন ও আসবাবপত্র বিতরন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হক মাসুদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এ সময় বক্তারা আরো বলেন, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। কাউকে দেশের বোঝা হয়ে নয়, সবাই শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হতে হবে। প্রত্যেকে সুশিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকারও শিক্ষা ক্ষেত্রে নানা কর্মসূচী হাতে নিয়েছে। শিশুদের স্কুলগামী করতে প্রতিটি গ্রামে গ্রামে গণসচেতনতা সৃষ্টি করার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে প্রধান অতিথি লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিকট বিদ্যালয়ের আসবাবপত্র তুলে দেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১